বিয়ে করলেন শিখর ধাওয়ান ও সোফি শাইন, দেখুন ১০ ছবিতে

· Prothom Alo

অবশেষে ২১ ফেব্রুয়ারি শনিবার নয়াদিল্লিতে সাবেক ভারতীয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ান ও তাঁর তিন বছরের বান্ধবী সোফি শাইন সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা।জীবনের বিশেষ এই দিনে দুজনের পরনেই ছিল মনীষ মালহোত্রার নকশা করা পোশাক।ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার ঘণ্টাখানেকের ভেতর এই জুটির ছবির নিচে জড়ো হয়েছে সাত লাখেরও বেশি ‘ভালোবাসা চিহ্ন’।লিংকডইনের জনপ্রিয় এই ফ্রি কোর্সটিতে কী আছেসামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন ৪০ বছর বয়সী শিখর ও ৩০ বছরের সোফি।তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে শিখর লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস ধাওয়ান’।বিয়ের সব আয়োজনেই ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে আইরিশ তরুণী ও মার্কেটিং স্পেশালিস্ট সোফি শাইনকে।সংগীত, মেহেদি, হলুদ—সব আয়োজনই হয়েছে ঘরোয়া, ছিমছাম আয়োজনে। বিয়েতেও ছিল বাড়তি নিরাপত্তাব্যবস্থা ও গোপনীয়তা। দুই পরিবারের কেবল ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কাছের বন্ধুবান্ধবই অংশ নিয়েছেন।তিন বছর আগে ডেটিং অ্যাপ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক রেস্তোরাঁয় যে প্রেম শুরু হয়েছিল, পরিবার আর কাছের বন্ধুদের উপস্থিতিতে তা যেন পূর্ণতা পেল। এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সংসার পাতবেন দুজন।জাফলংয়ের খাসিয়াপুঞ্জিতে চালু হয়েছে হোমস্টে, ঘুরতে যাওয়ার আগে জেনে নিন বিস্তারিতএটি সোফির প্রথম বিয়ে হলেও শিখরের দ্বিতীয়। ২০২৩ সালে প্রথম স্ত্রীর সঙ্গে ১১ বছরের দাম্পত্য পাকাপাকিভাবে শেষ হয়।শোনা যাচ্ছে, আগের পক্ষের ছেলে জোরাভারও উপস্থিত ছিল বাবার নতুন বিয়েতে। উল্লেখ্য, শিখর ধাওয়ান যখন প্রথমবার বিয়ে করেন, তখন তাঁর সাবেক স্ত্রী আয়েশার প্রথম পক্ষের দুই মেয়ে রিয়া আর আলিয়াও উপস্থিত ছিল তাঁদের বিয়েতে।

Visit chickenroad.qpon for more information.

Read full story at source