যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি বাতিলের দাবি মুক্তি কাউন্সিলের

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।

বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম বলেন, ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই চুক্তি বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করেছে এবং দেশের পরাধীনতাকে আইনসিদ্ধ করেছে।

Visit zeppelin.cool for more information.

ফয়জুল হাকিমের দাবি, জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের অবসানের পর জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের এই চুক্তি তা বাধাগ্রস্ত করেছে। তাঁর ভাষ্য, এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কার্যত তাদের ভূরাজনৈতিক কাঠামোর সঙ্গে বেঁধে ফেলেছে।

বিবৃতিতে অবিলম্বে চুক্তিটি বাতিলের আহ্বান জানিয়ে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তি বাতিল করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনের তিন দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি সম্পাদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ ও তাঁদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শিল্প, কৃষি ও সেবা খাতের বিকাশের স্বার্থে এই চুক্তি বাতিলে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।

Read full story at source