চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু, ফি ১৮ হাজার ৫০০ টাকা

· Prothom Alo

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম আজ বুধবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আজ (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

Visit asg-reflektory.pl for more information.

গত ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রথম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য মূল মেধাতালিকার প্রথম ১ হাজার ২৫০ জন, পার্বত্য চট্টগ্রাম অন্যান্য জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠী তালিকার প্রথম ১০ জন এবং রাখাইন সম্প্রদায়ের একজন শিক্ষার্থীকে নিরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি স্থাপত্য বিভাগের মূল মেধাতালিকার প্রথম ৭৫ জন এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠী তালিকার ১ জন শিক্ষার্থীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুকদের জরুরি নির্দেশনা, না মানলে পাবেন না প্রবেশপত্র

ভর্তি প্রক্রিয়া-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরীক্ষা বোর্ড দ্বারা প্রার্থীদের সনদ যাচাইপূর্বক জমাদানের পর ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক, চুয়েট শাখায় বিকেল ৩টার মধ্যে জমা প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিন ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে ব্যাংকে জমা দিতে পারবে।

চুয়েটে প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম আজ বুধবার শুরু হয়েছে

প্রথম পর্যায়ে ভর্তির পর শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসনসংখ্যার পরিপ্রেক্ষিতে পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১ মার্চ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তিপ্রক্রিয়া চলবে।

বাংলাদেশিদের জন্য ভারতের ৫০০ বৃত্তি, টোয়েফল-আইইএলটিএস বাধ্যতামূলক নয়

Read full story at source