অধ্যাপক ইউনূসসহ সাবেক উপদেষ্টারা ছিলেন ফাওজুল কবিরের বাসার ইফতারে

· Prothom Alo

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইফতার করলেন সাবেক উপদেষ্টাদের অনেকে। গতকাল শুক্রবার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের মিন্টো রোডের বাসায় এই আয়োজন হয়।

Visit djcc.club for more information.

সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান তাঁর মিন্টো রোডের সরকারি বাসভবনে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

সেখানে সাবেক উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ছিলেন। আরও যোগ দেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

সাবেক প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানান, ফাওজুল কবির খান ও তাঁর পরিবার মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে দিচ্ছেন। আগামীকাল (শনিবার) তাঁরা একটি ভাড়া বাসায় উঠবেন।

শফিকুল আলম ফেসবুকে ইফতার ও নৈশভোজের অনেকগুলো ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান তাঁর মিন্টো রোডের সরকারি বাসভবনে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ইফতার ও নৈশভোজে সাবেক উপদেষ্টাদের মধ্যে ছিলেন সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. তৌহিদ হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সি আর আবরার, শেখ বশিরউদ্দীন, শারমীন এস মুরশিদ, এ কে এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, বিধান রঞ্জন পোদ্দার ও সুপ্রদীপ চাকমা।

Read full story at source