আবার বড় সংঘাতে মধ্যপ্রাচ্য

· Prothom Alo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে দেশ দুটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ে বিকট বিস্ফোরণের পর পাম জুমেইরাহ দ্বীপপুঞ্জের আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গ্যাটউইক বিমানবন্দরের নর্থ টার্মিনালের মেঝেতে এভাবে অনেককে অপেক্ষা করতে দেখা যায়। লন্ডন, যুক্তরাজ্য। ২৮ ফেব্রুয়ারি ২০২৬তেহরানের একটি মসজিদের বাইরে সরকারের সমর্থনে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন ইরানিরা। ২৮ ফেব্রুয়ারি ২০২৬যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আকাশে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর ধোঁয়া উড়তে দেখা যায়। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ইসরায়েলি বাহিনীর ভূপাতিত একটি ইরানি রকেটের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে আছে সিরীয় শিশুরা। গোলান মালভূমির কাছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকা থেকে তোলা ছবি। ২৮ ফেব্রুয়ারি ২০২৬সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় ভূপাতিত একটি ইরানি রকেটের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছেন জাতিসংঘের শান্তিরক্ষীরা। রকেটটি ইসরায়েলি বাহিনী ভূপাতিত করেছিল বলে ধারণা করা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬তেহরানের একটি মসজিদের বাইরে সরকারের সমর্থনে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ইরানিরা। এ সময় এক নারীর হাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা যায়। ২৮ ফেব্রুয়ারি ২০২৬কাতারের রাজধানী দোহায় আল-উদেইদ বিমানঘাঁটির দিক থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণেই এই ধোঁয়া বলে ধারণা করা হচ্ছে। এই ঘাঁটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের কাছে তিরাত কারমেল এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেখান থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Visit amunra-opinie.pl for more information.

Read full story at source