মাদারীপুরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত

· Prothom Alo

মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ বিক্রির পর উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে শিবচর বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করে মৎস্য বিভাগ। পরে এটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

Visit livefromquarantine.club for more information.

শিবচর উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজসংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ শিবচর থানা–পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করে। পরে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে কচ্ছটি অবমুক্ত করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, কচ্ছপটি কেনাবেচার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। উদ্ধার করা কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মৎস্য ব্যবসায়ী বলেন, উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের কচ্ছপটি চাঁদপুরের নদীতে ধরা পড়ে জেলেদের জালে। পরে শিবচরের দুই মাছ বিক্রেতা এটি কিনে আনেন। ক্রেতাদের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে শিবচরে পৌঁছে দেন। খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা কচ্ছপটি উদ্ধার করেন। এ ধরনের কচ্ছপ এর আগে খুব একটা দেখা যায়নি। এটি বিরল প্রজাতির।

Read full story at source