চোটে বিশ্বকাপ শেষ রদ্রিগোর, মন শক্ত রাখতে বললেন নেইমার

· Prothom Alo

বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাসের বেশি বাকি। কিন্তু এরই মধ্যে দেখা মিলল তারকা–পতনের। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে যাওয়ায় মৌসুমের বাকি সময় এবং বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো।

Visit asg-reflektory.pl for more information.

ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন ধরেই হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন রদ্রিগো। তবে সোমবার হেতাফের বিপক্ষে ১-০ গোলের অপ্রত্যাশিত হারের ম্যাচে চোট পান এই রিয়াল মাদ্রিদ তারকা, যা শেষ পর্যন্ত তাঁকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ।

এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসেস আজ আমাদের খেলোয়াড় রদ্রিগোর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, তাঁর ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে গেছে।’
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রদ্রিগো দিনটিকে নিজের জীবনের ‘সবচেয়ে খারাপ দিনগুলোর একটি’ বলে উল্লেখ করেন।

২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন মনের মধ্যে পুষে রেখেছিলেন রদ্রিগো

রদ্রিগো লেখেন, ‘আমার জীবন ও ক্যারিয়ারে বিশাল এক বাধা এসে দাঁড়িয়েছে। বেশ কিছুদিনের জন্য আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি, সেটাই করতে পারব না। ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময় আর খেলতে পারছি না। দেশের হয়ে বিশ্বকাপেও থাকতে পারছি না। এ স্বপ্নটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। এখন আমার করণীয় একটাই, সব সময়ের মতো শক্ত থাকা। এটা আমার জন্য নতুন কিছু নয়।’

রদ্রিগো আরও লিখেছেন, ‘এটা জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। এই চোটকে আমি সব সময় ভয় পেতাম। হয়তো ইদানীং জীবন আমার প্রতি একটু নির্মম হয়েছে...জানি না আমি এটার প্রাপ্য কি না। তবে অভিযোগই–বা করব কীভাবে? জীবনে অনেক সুন্দর মুহূর্ত পেয়েছি, যেগুলোরও হয়তো আমি যোগ্য ছিলাম না।’

আর্সেনাল ডেড বল থেকে গোল করলেই বোনাস পান সেট–পিস কোচ

রদ্রিগোর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে পারেন। তবে নিয়মিত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং মাঠে ফেরা নির্ভর করবে পুনর্বাসনে অগ্রগতির ওপর।

রদ্রিগোর চোট নিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, ‘স্প্যানিশ লিগে হেতাফের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়া রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের প্রতি সংহতি প্রকাশ করছে সিবিএফ। রদ্রিগো ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও বাইরের মিনিস্কাসে চোট পেয়েছে। সিবিএফ তার দ্রুত সুস্থতা কামনা করছে এবং যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফিরতে দেখতে চায়।’

গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে শেষ চার ম্যাচের কোনোটিতেই ব্রাজিল দলে ছিলেন না রদ্রিগো। তবে কোচ কার্লো আনচেলত্তি অক্টোবর ও নভেম্বরের চারটি প্রীতি ম্যাচেই তাঁকে খেলিয়েছিলেন। ফলে বিশ্বকাপের জন্য দল গঠনের প্রক্রিয়ায় থাকা আনচেলত্তির জন্য রদ্রিগোকে হারানো বড় ধাক্কাই বটে।

রদ্রিগোকে নিয়ে ইনস্টাগ্রামে নেইমারের পোস্ট

২০২৩ সালে এসিএল ও মিনিস্কাসের চোট পড়া নেইমার রদ্রিগোর চোটের খবরে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে নেইমার লিখেছেন, খবরটি তাঁকে আবার মনে করিয়ে দিয়েছে ‘এই চোটের যন্ত্রণা, মানসিক কষ্ট আর ভয়ের’ কথা।

দুবাইয়ে স্টুডিওকে বাংকার বানিয়ে পরিবার নিয়ে আছেন রিও ফার্ডিনান্ড

৩৪ বছর বয়সী নেইমার আরও লিখেছেন, ‘আমার ১০ নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি (আমি তোমাকে এভাবেই ডাকি), তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমার মনকে শক্ত রাখো। এখন সময় তোমার প্রিয় মানুষদের পাশে রাখার। তুমি যেমন আমাকে বলেছিলে, “এখন তোমার এভাবে যাওয়ার কথা ছিল না।” কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার আমরা কে? আমি নিশ্চিত, তুমি আগের সেরা ছন্দে ফিরবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমন আমাকে সমর্থন দিয়েছ, আমিও তেমনই তোমার পাশে থাকব।’

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ২৭ ম্যাচ খেলেছেন রদ্রিগো। ৩ গোল করার পাশাপাশি ৬টি গোল করিয়েছেন।

Read full story at source