অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি প্রকল্পে চাকরির সুযোগ, আবেদন ১২ মার্চের মধ্যে

· Prothom Alo

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটের (পিআইইউ) জন্য চার ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) অধীনে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১২ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

Visit sportfeeds.autos for more information.

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা

১. চিফ কো–অর্ডিনেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো প্রশিক্ষণকেন্দ্র বা প্রকল্পের প্রধান হিসেবে কাজ করার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

২. কো–অর্ডিনেটর: ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. কো–অর্ডিনেটর: ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর অথবা ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে বিশেষ দক্ষতা ও ফিন্যান্স–সংক্রান্ত কাজে অভিজ্ঞ হতে হবে।

৪. কো–অর্ডিনেটর: জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটাবেজ ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নবিষয়ক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, আবেদনের নিয়ম ও বাছাইপ্রক্রিয়া যেভাবে

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার সব প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রটি একটি এ–ফোর সাইজের খামে ভরে ‘এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর’–এর কার্যালয়ে পৌঁছাতে হবে। খামের বাঁ দিকে প্রার্থীর যোগাযোগের ঠিকানা, ই–মেইল, মুঠোফোন নম্বর ও খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি), প্রবাসীকল্যাণ ভবন (১৪–১৫ তলা), ৭১–৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ১২ মার্চ ২০২৬, বেলা তিনটা পর্যন্ত।

যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশি

Read full story at source