নেপচুন আয়তনে পৃথিবীর ৭২ গুণ বড়
· Prothom Alo

ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
Visit livefromquarantine.club for more information.
১. সৌরজগতের কোন জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়?
ক. উল্কা খ. নীহারিকা
গ. কৃষ্ণবামন ঘ. ধূমকেতু
২. কালপুরুষ কী?
ক. নীহারিকা খ. গ্যালাক্সি
গ. নক্ষত্রমণ্ডলী ঘ. ছায়াপথ
৩. পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত?
ক. ৪০,০০৯ কিলোমিটার খ. ৪২,০৭৭ কিলোমিটার
গ. ৪৩,০৭৭ কিলোমিটার ঘ. ৪৫,০৭৭ কিলোমিটার
৪. নেপচুন আয়তনে পৃথিবীর কত গুণ বড়?
ক. ১২ খ. ১৭
গ. ৭২ ঘ. ৮৪
৫. পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত?
ক. ১২,৭১৪ কিমি খ. ১২,৭৩৪ কিমি
গ. ১২,৭৫৭ কিমি ঘ. ১২,৮০০ কিমি
৬. উত্তর গোলার্ধে কোন দিন ক্ষুদ্রতম
রাত হয়?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২২ ডিসেম্বর
৭. মূল মধ্যরেখা থেকে ২° পূর্ব বা পশ্চিমে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে?
ক. ৮ মিনিট খ. ১৬ মিনিট
গ. ৩২ মিনিট ঘ. ৬০ মিনিট
সঠিক উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. ক ৬. খ ৭. ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা