আন্তর্জাতিক নারী দিবস: প্রথম আলোর বিশেষ আয়োজন আজ

· Prothom Alo

আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আজ ৭ মার্চ শনিবার একটি বিশেষ আয়োজন করেছে প্রথম আলো।

রাজধানীর ছায়ানট মিলনায়তনে আজ বেলা তিনটায় আমন্ত্রিত সাহসী ও সফল সংগ্রামী নারীরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে লড়াই করেছেন, এমন কয়েকজন নারীকে নিয়ে থাকছে একটি বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের জন্য।

Visit asg-reflektory.pl for more information.

বিভিন্ন অঙ্গনের সফল নারীদের এই সম্মিলনে সহযোগিতা করছে সিটি ব্যাংকের নারী ব্যাংকিং ‘সিটি আলো’।

এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সের, বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত নারীরা তাঁদের নিজেদের জীবনকাহিনি দিয়ে একে অপরকে অনুপ্রাণিত করবেন। ভাগাভাগি করে নেবেন নিজেদের আনন্দ-বেদনা।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক’। নারীর অধিকার, নারীর মর্যাদা নিয়ে শুধু কথা নয়, পদক্ষেপ চাই এখনই, নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করে আসছে।

Read full story at source