এবার ইফতারে হয়ে যাক মার্সিমেক চোরবাসি

· Prothom Alo

ইফতারিতে নতুন স্বাদ আনতে পারে তুরস্কের জনপ্রিয় মসুর ডালের স্যুপ মার্সিমেক চোরবাসি। পুষ্টিকর, সহজপাচ্য এই খাবার রোজার পর শরীরে শক্তি জোগায় এবং স্বাদেও অনন্য, যা ইফতারির জন্য হতে পারে দারুণ পছন্দ।

Visit truewildgame.online for more information.

ইফতারের রকমারি খাবারের বৈচিত্র্য দেখা যাচ্ছে প্রচুর। নানা ধরনের দেশি ও বিদেশি পদ আমরা খাওয়া শুরু করেছি। খাবারের কিছু মৌলিক বিষয় থাকে, আমরা খাবারে বৈচিত্র্য সত্ত্বেও নিজেদের চেনা বা অভ্যস্ত স্বাদের বাইরে খুব একটা যেতে চাই না। আবার অনেকে চেখে দেখতে পছন্দ করেন নতুন কিছু। এই দুয়ের মাঝামাঝি একটা খাবারের কথা এবার বলব। এটা বিদেশি খাবার। তবে আমাদের চেনা স্বাদের সঙ্গে মিল আছে। আবার স্বাস্থ্যকরও।

তেমনি আজ এমন একটি খাবার নিয়ে কথা বলছি, যা বিদেশি হয়েও আমাদের দেশজ খাবারের মতোই। এই পদের নাম মার্সিমেক চোরবাসি—এটা তুর্কি খাবার। সে দেশে দারুণ জনপ্রিয় স্যুপ। এটা আসলে মসুর ডালের স্যুপ বা লেনটিল স্যুপও বলা যেতে পারে।

তুর্কি ভাষায় মার্সিমেক মানে মসুর ডাল আর চোরবাসি মানে স্যুপ। এটা তুরস্কের সবচেয়ে সাধারণ ও বহুল পরিচিত স্যুপগুলোর একটা। প্রায় সব রেস্টুরেন্টে যেমন মেলে, মেলে পথখাবার হিসেবেও। আর বাড়িতেও রান্না করা হয়।

মার্সিমেক চোরবাসি আবার ইফতারে খুবই জনপ্রিয়। এটি ক্রিমি, ভেলভেটি টেক্সচারের হয়। এতে হালকা মসলা আছে। হজমেও সহজ। মসুর ডাল দিয়ে তৈরি, সাধারণত ব্লেন্ড করে তৈরি করা হয়। সঙ্গে লেবু, শুকনা পুদিনা এবং মাখন বা অলিভ অয়েল দিয়ে পরিবেশন করা হয়। রমজানে তুর্কি রুটির সঙ্গে খেলে অসাধারণ লাগে। দেওয়া হলো এই স্যুপের রেসিপি।

অথেনটিক তুর্কি স্টাইল রেসিপি (৪-৬ জনের জন্য)

উপকরণ
• মসুর ডাল ১ কাপ (২০০-২২০ গ্রাম), ভালো করে ধুয়ে নিন
• পেঁয়াজ ১টি বড় (কুচি বা গ্রেট করা)
• গাজর ১-২টি মাঝারি (কুচি বা ছোট টুকরা)
• আলু ১টি মাঝারি (কুচি, ঐচ্ছিক; দিলে গাঢ় হয়)
• রসুন ২-৩ কোয়া (কুচি বা বাটা)
• টমেটো পেস্ট ১-২ টেবিল চামচ
• অলিভ অয়েল বা তেল ২-৩ টেবিল চামচ
• মাখন ১-২ টেবিল চামচ (ড্রিজলের জন্য)

মসলা
• জিরাগুঁড়া ১ চা–চামচ
• লবণ স্বাদ অনুযায়ী (১-১.৫ চা–চামচ)
• গোলমরিচের গুঁড়া আধা চা–চামচ
• শুকনা পুদিনা আধা বা ১ চা–চামচ
• প্যাপারিকা বা আলেপ্পো পেপার আধা বা ১ চা–চামচ (ঐচ্ছিক)
• পানি বা ভেজিটেবল বা চিকেন স্টক  ৬-৮ কাপ (১.৫-২ লিটার)
• লেবু ১-২টি

প্রণালি
এটা রান্না করতে লাগবে ৩৫-৪৫ মিনিট
• একটা বড় পাত্রে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ, রসুন, গাজর ও আলু (যদি দেন) দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে ভাজুন, যতক্ষণ না নরম ও সোনালি হয়।
• টমেটো পেস্ট দিন, ১-২ মিনিট ভাজুন; যাতে কাঁচা গন্ধ চলে যায়।
• জিরা, গোলমরিচ, লবণ দিন এবং নাড়ুন।
• ধোয়া লাল মসুর ডাল দিন, ভালো করে মিশিয়ে ১ মিনিট ভাজুন।
• এবার পানি বা স্টক ঢেলে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢেকে ২০-২৫ মিনিট সেদ্ধ করুন, যতক্ষণ না ডাল পুরোপুরি নরম হয়ে স্যুপ ঘন হয়।
• আঁচ বন্ধ করে হ্যান্ডব্লেন্ডার দিয়ে স্যুপকে ব্লেন্ড করে নিন। খুব ঘন হলে অল্প পানি যোগ করে নিতে পারেন।
• শেষে শুকনা পুদিনা ছড়িয়ে লবণ চেখে দেখুন।
• এবার একটা ছোট প্যানে মাখন গরম করে প্যাপারিকা বা আলেপ্পো পেপার দিয়ে ৩০ সেকেন্ড ভাজুন কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এরপর স্যুপের ওপর ঢেলে দিন। এটা অনেকটা বাগার দেওয়ার মতো। এখন পরিবেশন করুন গরম–গরম।

পুষ্টিগুণ

প্রতি সার্ভিং = ১ বড় বাটি, (৩০০-৪০০ মিলি)
• ক্যালরি: ২০০-৩০০ (কম ক্যালরি, কিন্তু দীর্ঘক্ষণ পেট ভরা রাখে)
• প্রোটিন: ১২-১৮ গ্রাম (প্ল্যান্ট-বেসড, উচ্চমানের)
• ফাইবার: ৮-১৫ গ্রাম (দৈনিক চাহিদার ৩০-৫০%)
• কার্বোহাইড্রেট: ২৫-৩৫ গ্রাম (কমপ্লেক্স, ধীরে শোষিত)
• ফ্যাট: কম (৫-১০ গ্রাম, স্যাচুরেটেড কম)
• মাইক্রোনিউট্রিয়েন্টস: আয়রন (৩-৬ মিলিগ্রাম), ফোলেট (ভিটামিন বি৯), পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যান্টি–অক্সিডেন্ট (পলিফেনল)

স্বাস্থ্য উপকারিতা

হজমশক্তি ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্বাস্থ্য: উচ্চ ফাইবার (বিশেষ করে দ্রবণীয় ফাইবার) কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া (প্রিবায়োটিক) বাড়ায়। রোজার পর অ্যাসিডিটি, গ্যাস বা ব্লোটিং কমায়; এ জন্য ইফতারে আদর্শ।
ডায়াবেটিস ম্যানেজমেন্ট: খুব কম গ্লাইসেমিক ইনডেক্স; রক্তে শর্করা ধীরে বাড়ে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ডায়াবেটিসের রোগীদের জন্য নিরাপদ ও উপকারী।
হার্ট ও কার্ডিওভাসকুলার স্বাস্থ্য: সল্যুবল ফাইবার ‘ব্যাড’ কোলেস্টেরল (এলডিএল) কমায়, কোলেস্টেরল শরীর থেকে বের করে দেয়। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফোলিক অ্যাসিড (ফোলেট) ধমনিতে প্ল্যাক জমা কমায়। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমায়।
ওজন কন্ট্রোল ও ওজন কমানো: উচ্চ প্রোটিন ফাইবার  দীর্ঘক্ষণ তৃপ্তি দেয়, অতিরিক্ত খাওয়া কমায়। কম ক্যালরি কিন্তু পুষ্টিকর ওজন কমানোর ডায়েটে সুপারফুড।
ব্লাড অ্যানিমিয়া প্রতিরোধ ও এনার্জি: আয়রন সমৃদ্ধ (ভেজিটেরিয়ান সোর্স) অ্যানিমিয়া (রক্তাল্পতা) কমায়। ফোলেট ও ভিটামিন বি রক্ত তৈরি করে, ক্লান্তি দূর করে। রোজার পর দ্রুত এনার্জি ফিরিয়ে আনে।
এ ছাড়া ইমিউনিটি ও অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে অ্যান্টি–অক্সিডেন্ট (পলিফেনল) জিঙ্ক  ইমিউন সিস্টেম শক্তিশালী করে। অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব, ক্রনিক ইনফ্লেমেশন কমায়।
ক্রনিক ডিজিজ প্রতিরোধ: নিয়মিত খেলে ডায়াবেটিস, ওবেসিটি, হার্ট ডিজিজ, কিছু ক্যানসার (যেমন ব্রেস্ট ক্যানসার) এর ঝুঁকি কমে। অ্যান্টি–অক্সিডেন্ট অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব থেকে।

ইফতারে কেন আদর্শ

• রোজা ভাঙার পর দ্রুত হজম হয়, পেট ভরা রাখে, অ্যাসিডিটি কমায়।
• লেবু দিয়ে খেলে আয়রন শোষণক্ষমতা বাড়ে।
• ভেগান/ভেজিটেরিয়ান সবাই খেতে পারে।

সতর্কতা

গ্যাস্ট্রিক সমস্যা বা কিডনি ইস্যু থাকে, লবণের পরিমাণ কমিয়ে খান। সাধারণত খুবই নিরাপদ ও স্বাস্থ্যকর।

এই স্যুপটা শুধু সুস্বাদু নয়, রমজানে শরীরের জন্য একটা ‘ন্যাচারাল মেডিসিন’; নিয়মিত খেলে অনেক উপকার পাবেন!

লেখক: খাদ্য ও পথ্যবিশেষজ্ঞ; প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

ছবি: পেকজেলসডটকম ও উইকিপিডিয়া

Read full story at source