জামায়াতের আমিরের আসনে ঈদের ‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে ‘বিভ্রান্তির’ ব্যাখ্যা দিল চীনা দূতাবাস

· Prothom Alo

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তির ব্যাখা’ দিয়েছে চীনা দূতাবাস।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে ঢাকার চীনা দূতাবাস নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে এই ব্যাখ্যা দেয়। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গতকাল সকালে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু আধেয় (কনটেন্ট) বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করছে। তারা জোর দিয়ে বলছে যে নির্বাচিত সরকারের নির্বিঘ্নে দেশ পরিচালনায় চীন সমর্থন জানায়। দুই দেশের জনগণের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের সঙ্গে একত্রে কাজ করে বন্ধুত্ব আরও জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Visit chickenroad.qpon for more information.

‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম ফেসবুক পোস্ট

গতকাল সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে। অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উপস্থিত ছিলেন এই সংসদীয় আসনের সংসদ সদস্য জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

এ আয়োজনের বিষয়ে গতকাল বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, ঈদুল ফিতর কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগির সময়। এই সহায়তার মাধ্যমে চীন উষ্ণতা পৌঁছে দিতে এবং বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে সহায়তা করতে চায়। অন্যদিকে শফিকুর রহমান এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্যসামগ্রী বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।

‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশোধিত ফেসবুক পোস্ট

তবে অনুষ্ঠানের পর জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণের কথা উল্লেখ করা হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চীন ও জামায়াতকে নিয়ে সমালোচনা শুরু হয়। পরে রাতে ফেসবুকে পোস্ট দিয়ে চীনা দূতাবাস নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। অনুষ্ঠানের বিষয়ে চীনা দূতাবাসের ব্যাখার পর জামায়াতের আগের ফেসবুক পোস্টটি সংশোধন করা হয়। এতে বলা হয়, চীনা দূতাবাসের পক্ষ থেকে ঢাকা–১৫ আসনের জনসাধারণের জন্য ফুডপ্যাক উপহার দেওয়া হয়।

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামায়াত: শফিকুর

Read full story at source