প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার
· Prothom Alo

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ভিজিটিং কার্ড ও দুটো মুঠোফোন উদ্ধার করা হয়।
Visit asg-reflektory.pl for more information.
গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে কক্সবাজারের চকরিয়া থেকে ঢাকার গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে আরিফ মাঈনুদ্দিনকে গ্রেপ্তার করে। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, আরিফ মাঈনুদ্দিন ওরফে মাঈনুদ্দিন ওরফে মাঈনুদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে নানা প্রতারণায় লিপ্ত রয়েছেন। আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন যে সরকার তাঁকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। এ পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়।
এই ভুয়া প্রজ্ঞাপন প্রতারণার উদ্দেশ্যে সরকারি–বেসরকারি বিভিন্ন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন আরিফ। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করেও ব্যবহার করে আসছিলেন। তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) সাহাবুদ্দিন জামিলের নামে বানানো সিল জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আরিফ মাইনুদ্দিন গত ১০ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে তা প্রচার করেন। সেখানে তিনি নিজেকে গুমের ভিকটিম পুনর্বাসন হিসেবে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান ও স্থায়ী বাসস্থান প্রদানের কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্যসচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেন।