এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই–মেইল হ্যাক করল ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠী, তথ্য ফাঁস

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ই–মেইল হ্যাকের (নিয়ন্ত্রণে নেওয়া) দাবি করেছে ইরান–সংশ্লিষ্ট হ্যাকাররা। প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে তারা।

Visit asg-reflektory.pl for more information.

হ্যাকার ওই গোষ্ঠীটির নাম ‘হানদালা হ্যাক টিম’। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন ক্যাশ প্যাটেলের নামও থাকবে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ই–মেইল হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অনলাইনে প্রকাশিত তথ্যগুলো সঠিক বলে মনে হচ্ছে।

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হ্যাকারদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তারাও তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল

হানদালা নিজেদের ফিলিস্তিনপন্থী হ্যাকার গোষ্ঠী বলে পরিচয় দেয়। তবে পশ্চিমা গবেষকদের মতে, এটি ইরান সরকারের সাইবার গোয়েন্দা ইউনিটের মাধ্যমে ছদ্মনামে পরিচালিত একাধিক হ্যাকার গোষ্ঠীর একটি। ১১ মার্চ গোষ্ঠীটি মিশিগানভিত্তিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘স্ট্রাইকারের’ ওয়েবসাইট হ্যাকের দাবি করেছিল। তখন তারা প্রতিষ্ঠানটির বিশাল তথ্যভান্ডার মুছে ফেলার দাবি জানিয়েছিল।

প্যাটেলের ই–মেইলের ফাঁস হওয়া তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে হানদালা যে জিমেইল ঠিকানাটি হ্যাকের দাবি করেছে, সেটির সঙ্গে ‘ডিস্ট্রিক্ট ৪ ল্যাবস’ নামের ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স ফার্মে সংরক্ষিত প্যাটেলের আগের ফাঁস হওয়া ঠিকানার মিল পাওয়া গেছে।

Read full story at source