এই ইরানি অভিনেত্রী কেন অভিনয় ছেড়েছেন

· Prothom Alo

ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি পরিচিতি পান হিন্দি সিনেমায় অভিনয় করে। তবে কয়েক বছর ধরে তাঁকে হিন্দি সিনেমায় দেখা যায় না। কিন্তু কেন? হিন্দুস্তান টাইমস অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

Visit newsbetting.bond for more information.

‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘থর’ ছবিতে দেখা যায় মান্দানা করিমিকে। এর আগে ‘বিগ বস ৯’-এ অংশ নিয়ে ছিলেন আলোচনায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেতবে সম্প্রতি তিনি চমকে দিয়েছেন অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে। তিনি জানান, অভিনয়ের পাট চুকিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং ও শিক্ষকতায় মন দিতে চান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন মান্দানা। এখন তিনি ইন্টেরিয়র ডিজাইনিংকেই পেশা হিসেবে বেছে নিতে চান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেমান্দানা বলেন, ‘আমি এত অল্প বয়সে মডেল হয়েছি; নানা ব্যস্ততায় আর ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে পারিনি। আমার এক বন্ধু একটি ইম্পেরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তারা কী করে, তা আমি দেখতে চাই কি না? যখন প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম, আমি এটাকে উপভোগ করতে শুরু করলাম।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল, যা আমি কখনোই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না, যার জন্য আমি ক্ষুধার্ত ছিলাম।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রীইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিমি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মান্দানা। তাঁর কথায়, ‘আমি এখন অফিসে আমার কাজ শেষ করি, তারপর বাড়িতে আসি...আমার জীবন অনেক বদলে গেছে। কিন্তু এই জীবন ভালোবাসি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source