কাবরেরাই থাকছেন, না নতুন কেউ
· Prothom Alo

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায় কি শেষ, নাকি আরেক দফা নবায়ন হতে যাচ্ছে তাঁর চুক্তি? এই প্রশ্ন সামনে নিয়ে আগামীকাল বসছে বাফুফের জাতীয় দল কমিটির গুরুত্বপূর্ণ সভা। ২০২২ সালের ৮ জানুয়ারি থেকে দীর্ঘ ৪ বছর ৩ মাস ডাগআউটে থাকা ৪১ বছরের এই স্প্যানিশ কোচের চুক্তির সময়কালে গত ৩১ মার্চ সিঙ্গাপুরের সঙ্গে শেষ ম্যাচটি খেলে ফেলেছে বাংলাদেশ। ফুটবলপাড়ায় তাই এখন আলোচনা, নতুন চুক্তি, নাকি নতুন কোচ?
Visit asg-reflektory.pl for more information.
আগামীকাল জাতীয় দল কমিটির সভা। আলোচ্যসূচিতে কোচের বিষয়ে সিদ্ধান্তের কথা বলা নেই। আছে জাতীয় দলের সর্বশেষ দুটি ম্যাচ (ভিয়েতনাম ও সিঙ্গাপুর) নিয়ে আলোচনা। তবে বিবিধ আলোচনায় আসতে পারে কোচের ব্যাপারটা। যদিও মনে হচ্ছে, কাবরেরাকে এখনই বিদায়ের সম্ভাবনা কম। ১-৯ জুন ফিফা উইন্ডোতে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। এ অল্প সময়ে কোচ পরিবর্তনে পথে বাফুফে তাই না–ও হাঁটতে পারে।
কাবরেরার নিজেরও ইচ্ছা চালিয়ে চাওয়া। সিঙ্গাপুর ম্যাচে হারের পর মনের আকাঙ্ক্ষা প্রকাশও করেছেন, ‘আমার বিশ্বাস, খুব শিগগির আমরা এ ধরনের ম্যাচগুলো জিততে শুরু করব। আমরা যদি এই জায়গাটুকুতে উন্নতি করতে পারি, তাহলে সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে ২০-৩০ ধাপ এগিয়ে থাকতে দেখা যাবে।’ তাঁর একটা চুক্তি বাড়ানোর কৌশল মনে পারে। কেননা গত ৪ বছর ৩ মাসে বাংলাদেশের র্যাঙ্কিং বেড়েছে মাত্র ৫-৬ ধাপ। কাবরেরা দায়িত্ব নেওয়ার সময় ছিল ১৮৬, এখন ১৮১। মাঝখানে ছিল ১৮০।
রাকিবদের সঙ্গে আবার কি এভাবে অনুশীলনে দেখা যাবে হাভিয়ের কাবরেরাকে?তৃতীয় দফায় চুক্তি নবায়নের পর ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কাবরেরার মেয়াদ ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, ৩০ এপ্রিল পর্যন্ত মেয়াদ। আসলে কী? সভাপতি তাবিথ আউয়াল বিষয়টা দেখে জানাবেন বলেছেন। সাধারণ সম্পাদক ফোন ধরেননি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কারবেরা আমাকে বলেছেন, তাঁর মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত।’
কাবরেরার মেয়াদ শেষ, মেয়াদ বাড়ানো বা বিদায় নিয়ে ধোঁয়াশা থাকলেও পুরো বিষয়টি তাবিথ আউয়াল ছেড়ে দিয়েছেন জাতীয় দল কমিটির ওপর। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘জাতীয় দল কমিটির সভায় বিষয়টা আলোচনায় আসতে পারে। আমরা সবকিছু পর্যালোচনা করব। সামনে আমাদের ঠিক কী কী খেলা আছে, এখনো পরিষ্কার নই। সাফ কবে, তা–ও জানি না। আগামীর সূচি দেখে এবং ভবিষ্যতের কথা ভেবে সবাই মিলে সিদ্ধান্ত নেব। খেলোয়াড় ও কোচিং স্টাফের মতামত নেব।’
ফুটবল কোচের চাকরি: কেন কেউ চায়, কেন কেউ ফেরায়কাবরেরার আগপর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ডাগআউটে দাঁড়ান ইংলিশ কোচ জেমি ডে। ২৯ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১৫ হার। জয়ের হার ৩১ শতাংশ। জেমিকে ছাপিয়ে গেছেন কাবরেরা। তাঁর অধীন ৫১ মাসে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে, যা দেশের ইতিহাসে কোনো কোচের অধীন সর্বোচ্চ ম্যাচের রেকর্ড। তবে এ দীর্ঘ সময়ে কাবরেরার জয়ের হার মাত্র ২৫.৪৭ শতাংশ। ৩৯ ম্যাচের মধ্যে জয় ও ড্র ১০টি করে, হার ১৯টি। ১০ জয়ের বেশির ভাগই মালদ্বীপ, ভুটান, কম্বোডিয়া ও সেশেলসের মতো দলের বিপক্ষে। বলার মতো জয়, ২২ বছর পর ভারতকে হারানো।
কাবরেরা–যুগে বাংলাদেশ
বাংলাদেশের অনুশীলনে হাভিয়ের কাবেরারতবে কারবেরার বিরুদ্ধে একদল সমর্থক আন্দোলন করেছেন, তাঁর বিদায়ের দাবি উঠেছে। কোচের কৌশল, দল সাজানো নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। সমর্থকদের বড় অভিযোগ, কাবরেরা সিন্ডিকেটের অংশ। পছন্দের খেলোয়াড় দলে রাখেন, আবার তাঁদের কাউকে কাউকে দিয়ে বাফুফের কাছে তদবির করান টিকে থাকার জন্য।
কাবরেরার অধীন ২০২৩ সালের বেঙ্গালুরুতে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠা তাঁর বড় সাফল্য হিসেবে দেখা হয়। এ ছাড়া হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে দল গঠন করায় মাঠে দর্শক ফিরেছেন, ফুটবল নিয়ে উন্মাদনা কয়েক গুণ বেড়েছে। মাঠের খেলাও ভালো হয়েছে আগের চেয়ে। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র আর দেশে জয় প্রশংসিত হয়েছে। হংকং-সিঙ্গাপুরের সঙ্গে লড়াই আলোচনায় এসেছে।
৪৬ মাসে কাবরেরার অধীনে বাংলাদেশের কী ভালো, কী মন্দকামরুল ইসলাম হিলটন, বাফুফের টেকনিক্যাল কমিটির প্রধানআমরা অফিশিয়ালি কোনো কোচের বায়োডাটা চাইনি। কোনো বায়োডাটা জমা পড়েছে বলেও আমার জানা নেই।কিন্তু হামজাদের নিয়ে ৪৫ বছর পর জাতীয় দলের এশিয়ান কাপে খেলার স্বপ্নের বেলুনটা ফুটো হতে সময় লাগেনি। ৬ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে চার দলের টেবিলে তিনে থেকে শেষ করেছে বাংলাদেশ। এ অবস্থায় ফল না পাওয়ায় কোচ বাদ, নাকি ভালো খেলায় কোচের মেয়াদ বাড়ানো উচিত? বাফুফের জাতীয় দল কমিটির এক সদস্যর তীর্যক মন্তব্য, ‘হাজমা-শমিতদের নিয়ে দলের শক্তি অনেক বেড়েছে। কিন্তু ফলাফলে তার প্রতিফলন কোথায়? দল ভালো খেলেছে এই আত্মতৃপ্তিতে চিড়ে ভিজবে না। কোচ বিদায় করা উচিত। একটা মানুষকে কত দিন রাখবেন আপনি?’
বাংলাদেশ দলের অনুশীলনে হাভিয়ের কাবরেরাকমিটির আরেক সদস্য বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা অন্ধকারে থাকার কথা জানিয়েছেন। কাবরেরার ব্যাপারটা আলোচনায় এলে ভালো-মন্দ সবই বলবেন তিনি। ওই সদস্য বলেন, ‘আমাদের উচিত ছিল, নতুন কোচ খোঁজা। কিন্তু কোচ খোঁজ হচ্ছে কি না, জানি না। ফর্টিস গ্রুপের অফিসে সর্বশেষ হওয়া জাতীয় দল কমিটির সভায় সভাপতি নতুন কোচ খুঁজতে বলেছিলেন। এরপর আর কিছু জানি না। অন্ধকারে আছি।’
কোচ কি খোঁজা হয়েছে? বাফুফের টেকনিক্যাল কমিটির প্রধান কামরুল ইসলাম হিলটনের ভাষ্য, ‘আমরা অফিশিয়ালি কোনো কোচের বায়োডাটা চাইনি। কোনো বায়োডাটা জমা পড়েছে বলেও আমার জানা নেই।’
‘সবচেয়ে ভালো’ খেলেও হার, কাবরেরা বললেন—‘মেনে নেওয়া কঠিন’কাবরেরাকে রাখা উচিত, উচিত নয়