আবারও গ্ল্যাম লুকে চোখ ধাঁধালেন এই দেশি ডিভা

· Prothom Alo

এমনিতে দেশের জনপ্রিয় আর অনিন্দ্য সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়াকে যেকোনো পোশাকেই অত্যন্ত গ্ল্যামারাস লাগে। কিন্তু সম্প্রতি চোখ ধাঁধালেন নতুন আরেকটি গ্ল্যাম লুকে । রইল বিস্তারিত...

Visit esporist.org for more information.

ঝলমলে আভিজাত্য আর আত্মবিশ্বাসের দীপ্তিতে আবারও নজর কাড়লেন নুসরাত ফারিয়া। সাম্প্রতিক এই লুকেই চমক দেখিয়েছেন এই দেশি ডিভা। চোখধাঁধানো সিলভার টোনের গাউনে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।

ডিপ ভি-নেকলাইন পোশাকটিকে দিয়েছে আবেদনময় এক সৌন্দর্য, যা তাঁর ফিগারকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। গাউনের বডিস অংশে সূক্ষ্ম এমবেলিশমেন্ট ও জ্যামিতিক প্যাটার্নের টোন-অন-টোন কাজ । নিচের অংশে ফ্রিঞ্জ ডিটেইলিং যোগ করেছে ভিন্ন মাত্রা।

শিয়ার ফেব্রিকের ফুল স্লিভে ছোট ছোট বিড ওয়ার্ক পুরো আউটফিটটিকে করেছে আরও এলিগ্যান্ট ও নজরকাড়া। রেড কার্পেট হোক কিংবা যে কোনো পার্টি—নুসরাত ফারিয়ার ব্যক্তিত্বের সঙ্গে এই গাউন যেন একেবারেই পারফেক্ট ম্যাচ।

জাহিদ খান ব্রাইডাল মেকওভারের হাতের ছোঁয়ায় তাঁর লুক পেয়েছে পরিপূর্ণতা। সিলভার শিমারি আইশ্যাডো ও শার্প আইলাইনারে চোখে এসেছে ড্রামাটিক ইফেক্ট। ঠোঁটে ন্যুড-পিচ শেডের গ্লসি লিপস্টিক পুরো লুকটিকে সুন্দরভাবে ব্যালান্স করেছে। আর ফিনিশিং টাচে যোগ হয়েছে পিচি ব্লাশ আর হাইলাইটার।

চুলের স্টাইলিংও নজরকাড়া তাঁর।  সফট ওয়েভে খোলা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। এই ক্লাসিক হলিউড-ইন্সপায়ার্ড হেয়ারস্টাইল পুরো লুকটিতে যোগ করেছে টাইমলেস চার্ম।

মিনিমাল জুয়েলারি পরেছেন অভিনেত্রী। কানে ঝলমলে ডায়মন্ডের দুল, হাতে আংটি ও ব্রেসলেট। অপরূপ মুখশ্রী, মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে নুসরাত ফারিয়া আবারও মনে করিয়ে দিলেন—স্টাইল কেবল পোশাকে সীমাবদ্ধ নয়, বরং সেটি বহন করার ভঙ্গিতেই লুকিয়ে থাকে আসল জাদু।

ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম

Read full story at source