ধৈর্যকে অভ্যাসে পরিণত করার একটি সহজ কৌশল
· Prothom Alo

কল্পনা করুন, সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে আপনি বাসায় ফিরলেন। শরীর আর মস্তিষ্ক দুটোই চরম ক্লান্ত। ঠিক এই মুহূর্তে জীবনসঙ্গীর একটি সাধারণ মন্তব্য আপনার কানে বিষের মতো লাগল। স্বাভাবিক সময়ে যা আপনি এটি হেসে উড়িয়ে দিতেন, কিন্তু আজ মেজাজ হারিয়ে কড়া জবাব দিয়ে বসলেন।
Visit newsbetting.bond for more information.
এরপর শুরু হলো কথার পিঠে কথা, তপ্ত হয়ে উঠল ঘরের পরিবেশ। দিনশেষে আপনার সঙ্গী হলো একরাশ অনুশোচনা।
কিংবা ভাবুন অফিসের সেই সহকর্মীর কথা, যার একটি সূক্ষ্ম সমালোচনা আপনার আত্মবিশ্বাস টলিয়ে দিল এবং পরবর্তী কয়েক দিন কাজে মনোযোগ থাকল না।
এই দুটি পরিস্থিতির মাঝে একটি সাধারণ সূত্র আছে—বিচক্ষণতা বা ধৈর্যের (সবর) লাগাম ধরার আগেই আবেগ আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
সহিহ বুখারি, হাদিস: ৬১১৪সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।এই আবেগীয় ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে এবং সচেতনভাবে প্রতিক্রিয়া দেখাতে একজন ভালো মুসলিম হিসেবে আমার কিছু কৌশল অবলম্বন করতে পারি। যা হতে পারে প্রতিকূল মুহূর্তে নিজের নপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার একটি কার্যকর মাধ্যম।
আবেগ বনাম প্রতিক্রিয়া
আমরা যখন কোনো নেতিবাচক পরিস্থিতির শিকার হই, তখন আমাদের মস্তিষ্কের ‘অ্যামিগডালা’ (আবেগের কেন্দ্র) সক্রিয় হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে যুক্তিবাদী অংশ ‘প্রি-ফ্রন্টাল কর্টেক্স’ ঝিমিয়ে পড়ে। ফলে আমরা চিন্তা করে নয়, বরং আবেগের বশবর্তী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাই।
এই তাৎক্ষণিক উত্তেজনা ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মাঝখানের ছোট কিন্তু শক্তিশালী জায়গাটিতে হস্তক্ষেপ করতে বলেছেন মহানবী (সা.)। তিনি বলেন, ‘সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)
হিংসার ‘নজর’ যখন সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়আবেগকে লাগাম পরাবেন কীভাবে
ধৈর্য মানে কেবল মুখ বুজে সহ্য করা নয়; বরং এটি হলো আল্লাহর ওপর ভরসা রেখে নিজের ভেতরকার অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা। মানসিক স্থিরতা অর্জনের জন্য আমরা ছয়টি ধাপে আবেগটাকে লিখে তারপর পর্যবেক্ষণ করতে পারি:
১. আবেগের নামকরণ: প্রথমেই চিহ্নিত করুন আপনি ঠিক কী অনুভব করছেন এবং এর তীব্রতা কতটুকু। মনোবিজ্ঞানে একে বলা হয় ‘অ্যাফেক্ট লেবেলিং’। কোনো আবেগকে নাম দিতে পারলে সেটির তীব্রতা অনেকটাই কমে আসে।
২. পেছনের গল্পটি খুঁজুন: আপনার মস্তিষ্ক আপনাকে এই মুহূর্ত নিয়ে কী গল্প শোনাচ্ছে? কোনো ভুল ধারণা পোষণ করছেন কি? অনেক সময় ঘটনার চেয়েও আমাদের ভেতরের নেতিবাচক বয়ান পরিস্থিতিকে বেশি জটিল করে তোলে।
৩. হৃদয়কে প্রশস্ত করা: অন্যের প্রতি সুধারণা (হুসনে জন) পোষণ করার চেষ্টা করুন। নিজের ভেতরে অহংকার বা হিংসা কাজ করছে কি না, তা যাচাই করার নামই হলো আত্মপর্যালোচনা।
আবেগ থিতু হয়ে এলে এবার ভাবুন—সঠিক পদক্ষেপ কী হতে পারে? কোনো গঠনমূলক আলোচনা করা, নাকি চুপ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়া?
আল্লাহ–তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।’ (সুরা রাদ, আয়াত: ১১)
৪. আল্লাহর নামে স্মরণ করা: এই কঠিন সময়ে আল্লাহর কোন গুণবাচক নাম আপনার হৃদয়ে প্রশান্তি দিচ্ছে? ধরুন আপনি অবিচারের শিকার, তখন ‘আল-হাকাম’ (ন্যায়বিচারক) বা ‘আল-লতিফ’ (পরম দয়ালু) নামগুলো স্মরণ করলে পরিস্থিতির ওপর আপনার আধ্যাত্মিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে।
৫. চিন্তা ও নিয়তের নবায়ন: আবেগ থিতু হয়ে এলে এবার ভাবুন—সঠিক পদক্ষেপ কী হতে পারে? কোনো গঠনমূলক আলোচনা করা, নাকি চুপ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়া? মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে সচেতনভাবে সিদ্ধান্ত নিন।
৬. কৃতজ্ঞতায় স্থিরতা: সবশেষে তিনটি এমন বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ‘যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব...’ (সুরা ইব্রাহিম, আয়াত: ৭)
রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশকীভাবে অভ্যাসে পরিণত করবেন
ধৈর্য হলো একটি মানসিক পেশি। ব্যায়াম না করলে যেমন পেশি শক্ত হয় না, তেমনি নিয়মিত চর্চা না করলে কঠিন সময়ে ধৈর্য ধরা সম্ভব হয় না। নিয়মিত একটি নোটবুক ব্যবহার করতে পারেন, যেখাকে উপরের ধাপগুলো অনুসরণ করে নোট লিখবেন:
ধৈর্যকে বশে আনার ফলে আপনার চারপাশের পরিস্থিতি হয়তো পাল্টাবে না, কিন্তু পরিস্থিতির প্রতি আপনার ‘প্রতিক্রিয়া’ বদলে যাবে।
দিনের শেষে চর্চা: দিনের ছোটখাটো কোনো অস্বস্তিকর ঘটনা নিয়ে লেখা শুরু করুন। এতে বড় সংকটের সময় আপনার মস্তিষ্ক আগে থেকেই প্রস্তুত থাকবে।
দৃশ্যমান স্থানে রাখা: নোটবুকটি পড়ার টেবিল, ব্যাগ বা গাড়িতে রাখুন যাতে প্রয়োজনে সহজেই হাতের নাগালে পাওয়া যায়।
সাময়িক বিরতি নেওয়া: পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখান থেকে সরে আসুন। কয়েক মিনিট এই নোটবুকের সঙ্গে সময় কাটালে আপনার স্নায়ু শান্ত হয়ে আসবে।
রাগ হলে আল্লাহর রাসুল অবস্থান পরিবর্তন করতে বলেছেন। দাঁড়িয়ে থাকলে বসে পরা এবং বসা থাকলে শুয়ে পরতে বলেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৮৪)
ধৈর্যকে বশে আনার ফলে আপনার চারপাশের পরিস্থিতি হয়তো পাল্টাবে না, কিন্তু পরিস্থিতির প্রতি আপনার ‘প্রতিক্রিয়া’ বদলে যাবে।
আর এই সচেতন প্রতিক্রিয়াই আপনার ব্যক্তিগত জীবন ও সামাজিক সম্পর্কের মাঝে বরকত বয়ে আনবে। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। (সুরা বাকারা, আয়াত: ১৫৩)
সূত্র: প্রোডাক্টিভ মুসলিম ডটকম অবলম্বনে