ইরান যুদ্ধ ও বৈশ্বিক মন্দার শঙ্কা: আবারও থমকে গেল বৈশ্বিক চাকরির বাজার
· Prothom Alo
বিশ্বজুড়ে কর্মসংস্থানের বাজার আগে থেকেই নড়বড়ে ছিল। সম্প্রতি ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি সেই সংকটকে আরও ঘনীভূত করেছে। অর্থনীতিবিদেরা একে ‘হিমশীতল’ দশা হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ নিকোলাস ব্লুম সতর্ক করে বলেছেন, ‘যাঁদের হাতে এখন চাকরি আছে, তাঁরা দয়া করে তা ছাড়বেন না।’ কারণ, সামনের দিনগুলোয় নতুন কাজ পাওয়া বর্তমানের চেয়ে অনেক বেশি কঠিন হবে।
শ্রমবাজারে স্থবিরতা
Visit turconews.click for more information.
অধ্যাপক ব্লুম বর্তমান পরিস্থিতিকে কোনো সুপারহিরোর বরফ–শীতল ঝাপটার সঙ্গে তুলনা করেছেন। নিয়োগদাতারা এখন আগের চেয়ে অনেক কম কর্মী নিচ্ছেন। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ২০১৩ সালের পর (করোনা মহামারি বাদে) বর্তমানে নিয়োগের হার সর্বনিম্ন। মজার বিষয় হলো, মালিকেরা যেমন নতুন কর্মী নিচ্ছেন না, তেমনি পুরোনোদের ছাঁটাইও করছেন না। এই ‘কম নিয়োগ, কম ছাঁটাই’ নীতির কারণে নতুন গ্র্যাজুয়েট বা চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ একেবারে কমে গেছে।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে চাকরি, বেতন ৪০,০০০ টাকাজ্বালানিসংকটে দোটানায় মালিকপক্ষ
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরুর পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনপ্রিয় চাকরির সাইট ইনডিড–এর অর্থনীতিবিদ কোরি স্টাহলে মনে করেন, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। পরিবহন খরচ ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নেওয়ার সাহস পাচ্ছে না। মূলত কোনো ভুল নিয়োগের মাধ্যমে কোম্পানিগুলো এই অস্থির সময়ে বড় আর্থিক ঝুঁকি নিতে চাইছে না।
চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনাবাংলাদেশেও সংকট ঘনীভূত হচ্ছে
বৈশ্বিক এই অস্থিরতার প্রভাব বাংলাদেশের শ্রমবাজারেও অনুভূত হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লে দেশে উৎপাদন খরচ বেড়ে যায়, যা সরাসরি কর্মসংস্থানে প্রভাব ফেলে। বিদেশের বাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া বা প্রবাসী আয়ের ক্ষেত্রেও যুদ্ধের কারণে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে প্রযুক্তি ও রপ্তানি খাতের প্রতিষ্ঠানগুলো নতুন কর্মী নেওয়ার ক্ষেত্রে এখন অনেক বেশি সতর্ক। ফলে বাংলাদেশের শিক্ষিত তরুণদের জন্য বিদেশের ও দেশের বাজারই এখন সংকুচিত হয়ে আসছে।
তথ্যসূত্র: সিএনবিসি
কনস্টেবল নিয়োগ: দেশের ১ লাখ ২৬ হাজার তরুণের পুলিশ হওয়ার স্বপ্ন