বেসরকারি মেডিক্যাল-ডেন্টালে শূন্য আসনে ভর্তি, দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ

· Prothom Alo

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে শূন্য আসনে ভর্তির লক্ষ্যে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে নতুন কলেজে ভর্তি শেষ করতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন না করলে শিক্ষার্থীদের উভয় প্রতিষ্ঠানের ভর্তি বাতিল হবে। গতকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় যেসব কাগজপত্র প্রয়োজন হবে—

Visit tr-sport.click for more information.

ক. ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

খ. শিক্ষার্থীর বর্ণিত এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি।

গ. এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা

ঘ. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।

ঙ. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/প্রশংসাপত্র।

চ. এ লেভেল/ও লেভেল পরীক্ষায় পাস করা প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সমতাকরণ পত্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি

ছ. নাগরিকত্বের সনদপত্র/জন্মনিবন্ধন সনদের কপি।

জ. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

*বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

সকালে নাকি রাতে, কখন পড়লে উপকার বেশি

Read full story at source