আর্কা বৈশাখ ১৪৩৩: কেনাকাটা, রসনাবিলাস, খেলাঘর আর নাচ-গানে উৎসবমুখর বর্ষবরণ
· Prothom Alo

বাংলা নববর্ষ উপলক্ষে এবার দেশজুড়েই নানা বর্ণাঢ্য আয়োজন হচ্ছে। এর মাঝে আলাদা করে আগ্রহ জাগিয়েছে রাজধানীর গুলশান এলাকার আলোকিতে ১৩ ও ১৪ এপ্রিল অর্থাৎ চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের দিন আর্কা বৈশাখ ১৪৩৩-এর আয়োজন। আর্কা কালেক্টিভ-এর উদ্যোগে দুইদিনব্যাপী হয়ে গেল এই কেনাকাটা, রসনাবিলাস, খেলাঘর আর নাচ-গানে উৎসবমুখর বর্ষবরণ। চলুন ছবির গল্পে দেখে আসি এই জমজমাট আয়োজনের নানা মুহূর্ত।
বর্ষবরণের জন্য আলোকি সেজেছিল দেশিয় আমেজেগ্রিনহাউজে ছিল খেলাঘর-এর আয়োজনএখানে ছিল বিভিন্ন ধরনের মজার ও ইন্টেরেস্টিং স্কিল শেখার সুযোগ ছিল তাঁতে কাপড় বোনার টেকনিক দেখার ব্যবস্থানববর্ষের মুখোশ নিযে বানানোর মতো মজা আর হয় নাব্রেইডস বাঁধার কৌশল দেখে নিয়ে বর্ণিল সব ফিতা দিয়ে বেনী করেছেন অনেকে এখানে ফেস পেইন্টের আয়োজন তো থাকতেই হবে খেলাঘরটি ছিল আসলে এক ইন্টার্যাকটিভ স্পেসপ্রথম দিনের শুরু থেকেই জমে উঠে শুরু করে মার্কেটপ্লেস বাছা বাছা উদ্যোক্তা ও ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটররা এখানে তাঁদের পণ্য নিয়ে এসেছেন কালেক্টিভ মেলা নাম দেওয়া হয়েছে কেনাবেচার এই জমজমাট আয়োজনকে নজর কেড়েছে রিসাইকেল্ড পণ্যজেনজিদের এমন পেনড্যান্টই পছন্দনিচতলার হলরুমের মেলাটি সাজানো হয়েছে দেশীয় মোটিফেরঙিন ক্লে-র গয়না পছন্দ করেছেন ক্রেতারাছিল অর্গ্যানিক খাদ্যপণ্য, আচার ও হার্বাল বিউটি পণ্যঅনেকেই পয়লা বৈশাখের সাজেই এসেছেন। মিলিয়ে কিনেছেন গয়নাশাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্নের সঙ্গে পরার মতো অনুষঙ্গে আগ্রহ ছিল ক্রেতাদেরচার্ম জুয়েলারি ছিল বেশ অনেকগুলো স্টলে জেনজিদের পছন্দের শীর্ষে ছিল ফিউশন ওয়্যার জামদানি মোটিফে ওয়েস্টার্ন কাটের পোশাক ছিল এখানে সামার ফ্রেন্ডলি কাটের রঙিন পোশাক কিনেছেন সবাই বেশি নতুন নতুন অনেক উদ্যোগের দেখা মিলেছে এখানে মূলত পোশাক আর গয়নাই এনেছেন সবাই এর মাঝে ব্যতিক্রমী কিছু লাইফস্টাইল প্রোডাক্ট দেখা যায় যেমন ক্রশেটেড পুতুল রাত হতেই ভীড় বাড়তে থাকে আলোকিতেআলোকসজ্জা যেন সুবিচার করছে আলোকি নামেরএসময় মার্কেটপ্লেসেও বাড়তে থাকে ভীড়একই প্রাঙ্গণ রাতের বেলা অন্যরকম লাগছেদেশীয় মোটিফগুলো চমৎকার হয়েছে আসলেইদোতলায় ভোনালয়ে যেতে লম্বা লাইন বাঘমামার মোটিফটি সবার নজর কেড়েছে বাইরে ছিল দুই দিন ধরে নাচ-গানের আসর চারিদিকে আলোর খেলায় অন্যরকম আবহ পুরো আলোকিজুড়েছবি: হাল ফ্যাশন
Visit asg-reflektory.pl for more information.