কিয়েভে রাশিয়ার হামলায় ১২ বছরের শিশু নিহত, আহত ১০

· Prothom Alo

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ হামলায় ১২ বছরের একটি শিশু নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন চিকিৎসাকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র।

টেলিগ্রাম পোস্টে মেয়র ভিতালি ক্লিতচখো বলেন, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দিনের শুরুতে কিয়েভের পোডিলস্কি জেলায় শিশুটি নিহত হয়। ওই সময় ১৬তলা একটি ভবনে রকেটের টুকরা আছড়ে পড়ে। এ ঘটনায় আবাসিক ভবনটিতে আগুন ধরে যায়।

Visit playerbros.org for more information.

মেয়র বলেন, শত্রুপক্ষের এ হামলায় ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। ওই সময় আহত হন কয়েকজন চিকিৎসাকর্মীসহ অন্তত ১০ জন। ধ্বংসস্তূপ থেকে আরেক মা ও শিশুকে উদ্ধার করা হয়েছে বলেও জানান মেয়র।

ইউক্রেনের দিনিপ্রো শহরে পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৪০ বছর বয়সের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার গেনঝা এ তথ্য জানান।

Read full story at source