মহেশখালীতে বৈশাখী কবিতাপাঠ ও সাংস্কৃতিক আড্ডা

· Prothom Alo

বাংলা নববর্ষকে ঘিরে বৈশাখী কবিতাপাঠ ও আড্ডার আসর করেছে মহেশখালী বন্ধুসভা। ১৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এটি অনুষ্ঠিত হয়। পয়লা বৈশাখের আনন্দকে ঘিরে আসরটি রূপ নেয় এক প্রাণবন্ত সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায়, যেখানে অংশ নেন স্থানীয় কবি, সাহিত্যিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা।

Visit freshyourfeel.com for more information.

বৈশাখের উচ্ছ্বাসমুখর পরিবেশে শুরু হওয়া এ আয়োজনে কবিদের কণ্ঠে ধ্বনিত হয় নতুন দিনের আহ্বান, সমাজের নানা বাস্তবতা, ভালোবাসা, প্রতিবাদ ও মানবিকতার বার্তা। প্রতিটি কবিতা যেন হয়ে ওঠে সময়ের কথা বলা একেকটি দলিল।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবিরা তাঁদের নিজস্ব রচনা আবৃত্তি করেন। কেউ তুলে ধরেন বৈশাখের রঙিন আবহ, কেউ আবার সমাজের অসংগতি ও বৈষম্যের বিরুদ্ধে কবিতার ভাষায় প্রতিবাদ জানান। কবিতাপাঠের পাশাপাশি চলে বৈশাখী আড্ডা ও আলোচনা। সাহিত্যচর্চার গুরুত্ব, সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সংস্কৃতিমনস্কতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপস্থিত ছিলেন শিক্ষক ও সংগঠক দিলীপ কুমার দাশ, ননী গোপাল দে, অধ্যাপক বেলাল হোসাইন, প্রভাষক কামাল হোসাইন, সংগঠক ছৈয়দ মহিউদ্দিন আহমদ, শিল্পী ও সংগঠক এ বি জাহান, কবি সাইয়্যিদ মঞ্জু, কবি রুদ্র সাহাদাৎ, শেখ আব্দুল্লাহ, কবি হামিদ হোসাইন, কবি শফিউল আলম শুভ, শিল্পী রশিদ খান, সংগঠক কুতুবউদ্দিন, প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, সদস্য ইকবাল হোসেন ও রনি সরকার।

Read full story at source