প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফলাফল কবে, জানাল এনটিআরসিএ
· Prothom Alo

এনটিআরসিএ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফলাফল প্রকাশ হতে পারে চলতি সপ্তাহেই। প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব এ এম এম রিজওয়ানুল হক। তিনি গতকাল মঙ্গলবার বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান পরীক্ষার ফলাফল প্রস্তুতের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। দু–এক দিনের মধ্যে আশা করি ফলাফল প্রকাশ করতে পারব।’
Visit freshyourfeel.org for more information.
১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৫০ হাজার প্রার্থী। ঢাকার ৯টি কেন্দ্রে ৪টি গ্রুপে ভাগ করে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেসরকারি শিক্ষক নিয়োগপ্রক্রিয়া বদলে যাচ্ছে, থাকছে না গণবিজ্ঞপ্তি, পরীক্ষা ২২০ নম্বরেএবারই প্রথম পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ দিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (এনটিআরসিএ)। গত ৫ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন শুরু হয়। তবে গত ২৫ মার্চ আগের আবেদন বাতিল করে প্রার্থীদের নতুন করে আবেদনের নির্দেশনা দেয় এনটিআরসিএ। আবেদনপ্রক্রিয়া শেষ হয় ৪ এপ্রিল। এতে আবেদন করেন ৫৩ হাজার ৬৯ জন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তুরস্কের শিক্ষার্থীর জয়, যেভাবে শেষ করলেন পিএইচডি