যুক্তরাজ্যের ভিসা কড়াকড়িতে কমছে বিদেশি শিক্ষার্থী, বাংলাদেশ-ভারত-পাকিস্তান কোন দেশ কত
· Prothom Alo

যুক্তরাজ্যে নতুন ভিসানীতি চালুর আগে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমে যাওয়ায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো উদ্বেগে পড়েছে। নতুন নিয়মের আওতায় প্রায় অর্ধেক বিশ্ববিদ্যালয় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ ইউনিভার্সিটিজ ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অ্যাসোসিয়েশনের (বিইউআইএলএ–BUILA) এক জরিপে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি কমেছে। একই সময়ে মোট ভর্তি কমেছে ৩১ শতাংশ।
Visit extonnews.click for more information.
জুন থেকে কঠোর হবে নতুন নিয়ম-
আগামী জুন থেকে যুক্তরাজ্যে নতুন ‘ট্রাফিক-লাইট’ভিত্তিক ভিসা কমপ্লায়েন্স ব্যবস্থা চালু হবে। এ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের ভিসা অনুমোদন ও প্রত্যাখ্যানের হার অনুযায়ী মূল্যায়ন করা হবে।
যেসব প্রতিষ্ঠানের ভিসা প্রত্যাখ্যানের হার ৪ শতাংশের নিচে থাকবে, তারা ‘সবুজ’ রেটিং পাবে। আর ‘অ্যাম্বার’ রেটিং পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো তাৎক্ষণিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, যার মধ্যে বিদেশি শিক্ষার্থী নিয়োগে সীমাবদ্ধতাও থাকতে পারে।
বিইউআইএলএ জানিয়েছে, জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক বিশ্ববিদ্যালয় অন্তত একটি ‘নন-গ্রিন’ রেটিং পাওয়ার আশঙ্কা করছে। ঝুঁকি কমাতে অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে কিছু দেশের শিক্ষার্থী নিয়োগ স্থগিত করেছে এবং ভর্তিপ্রক্রিয়া আরও কঠোর করেছে।
বিশ্ব বই দিবস ২০২৬: বিশ্বের ১০টি সবচেয়ে সুন্দর লাইব্রেরির ভেতরের গল্পভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভর্তি কমেছে-
জরিপে আন্তর্জাতিক শিক্ষার্থীর প্রধান উৎস দেশগুলো থেকেও ভর্তি কমার চিত্র উঠে এসেছে।
– ৬৬ শতাংশ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভারত থেকে ভর্তি কমেছে
– ৮২ শতাংশ প্রতিষ্ঠান পাকিস্তান থেকে শিক্ষার্থী কমার কথা জানিয়েছে
– ৬৫ শতাংশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে ভর্তি কমার তথ্য দিয়েছে
কিছু প্রতিষ্ঠানে পাকিস্তানি শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় তিন-চতুর্থাংশ পর্যন্ত কমে গেছে।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তুরস্কের শিক্ষার্থীর জয়, যেভাবে শেষ করলেন পিএইচডিবাড়তি যাচাই-বাছাই-
বিশ্ববিদ্যালয়গুলো এখন আবেদনকারীদের জন্য বেশি আর্থিক সক্ষমতার প্রমাণ, বিশ্বাসযোগ্যতা যাচাই সাক্ষাৎকার এবং বেশি অগ্রিম জামানত চাইছে।
বিইউআইএলএর চেয়ারম্যান অ্যান্ড্রু বার্ড বলেন, ‘যুক্তরাজ্যে বিশ্বের সবচেয়ে কঠোর শিক্ষার্থী ভিসা কমপ্লায়েন্স ব্যবস্থাগুলোর একটি আগে থেকেই চালু আছে, এবং আমরা এর স্বচ্ছতা রক্ষার পক্ষে।’ তবে তিনি অভিযোগ করেন, সরকার বারবার নিয়ম পরিবর্তন করছে এবং প্রস্তাবিত ট্রাফিক-লাইট ব্যবস্থা ঘোষণার চেয়ে অনেক বেশি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে ৬০০ বৃত্তি, বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিভিসা প্রত্যাখ্যানও বেড়েছে-
জরিপে আরও দেখা গেছে, জানুয়ারির ভর্তি মৌসুমে ৬০ শতাংশ বিশ্ববিদ্যালয় ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে বলে জানিয়েছে। এতে কর্তৃপক্ষের কঠোর নজরদারির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিইউআইএলএ যুক্তরাজ্যের ভিসা কর্তৃপক্ষের কাছে প্রত্যাখ্যানের স্পষ্ট কারণ জানানো, সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বাড়ানো এবং আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে।
অ্যান্ড্রু বার্ড সতর্ক করে বলেন, এতে প্রকৃত শিক্ষার্থীরাও নিরুৎসাহিত হতে পারে, যা দীর্ঘ মেয়াদে বৈশ্বিক উচ্চশিক্ষা বাজারে যুক্তরাজ্যের অবস্থান দুর্বল করতে পারে।
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কেন কমছে