প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে অসাধু চক্র: ঢাকা শিক্ষা বোর্ড
· Prothom Alo

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে একটি অসাধু চক্র বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ জন্য প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাই সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।
Visit iwanktv.club for more information.
আজ শনিবার ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড এ অনুরোধ জানিয়েছে। এ বছর ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানে পরীক্ষা।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।
এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৫,৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কৃত ৬এ পরিপ্রেক্ষিতে ২০ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ শনাক্ত করে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবোর টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এসএসসির পাঁচ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে যে চিত্র দেখলেন শিক্ষামন্ত্রী