ভালো ছেলে কিন্তু ভালো স্বামী নয় গোবিন্দ! দাম্পত্য নিয়ে খোলামেলা সুনীতা
· Prothom Alo

বিচ্ছেদ, পুনর্মিলন নিয়ে কয়েক মাস ধরে চর্চায় গোবিন্দ ও সুনীতা আহুজা দম্পতি। ইদানীং সিনেমা নয়; বরং দাম্পত্য কলহ থেকে বিচ্ছেদের গুঞ্জন নিয়েই বারবার খবরে উঠে এসেছেন। এর মধ্যেই মামি সুনীতা আহুজার সঙ্গে সম্পর্কের দূরত্ব ঘুচেছে গোবিন্দর ভাগনি ক্রুষ্ণা আহুজা ও তাঁর স্ত্রী কাশ্মীরা শাহর। সম্প্রতি অভিষেক ভ্যাসের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সুনীতা বলেন, ভালো সন্তান আর বাবা হিসেবে ফুল মার্কস পেলেও স্বামী হিসেবে পরজন্মে গোবিন্দকে আর চান না।
Visit freshyourfeel.org for more information.
সুনীতার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি কখনো স্বামীর ভক্তদের নিয়ে ঈর্ষান্বিত হয়েছেন? উত্তরে বলেন, ‘যখন আপনি আপনার স্বামীর প্রতি আত্মবিশ্বাসী আর সেই সময় যদি কোনো হিরোর সম্পর্ক কিছু শোনা যায়, সেটা কোনো বড় ইস্যু নয়। আমি কিন্তু নয়ের দশকের সময়কার কথা বলছি, বর্তমান সময়ের নয়।’
গোবিন্দ ও স্ত্রী সুনীতাশোর সঞ্চালকের সামনে সুনীতার অকপট স্বীকারোক্তি, গোবিন্দ ছেলে ভালো কিন্তু ভালো স্বামী নন।
সুনীতা আহুজা খোলাখুলি বললেন, ‘আমি চাই গোবিন্দর মতো ছেলে, কিন্তু স্বামী নয়।’
সাক্ষাৎকারে সুনীতা জানান, গোবিন্দ একজন ভালো ছেলে এবং ভাই। কিন্তু স্বামী হিসেবে তিনি চান এমন একজন, যিনি পার্টি, ডিনার, ছুটি—এসব উপভোগ করতে জানেন। কিন্তু গোবিন্দ সব সময় পরিবারকে দেখাশোনা করতে ব্যস্ত থাকেন। ৬০ বছর বয়সে তিনি নিজের জন্য একটিও মুহূর্ত বাঁচাননি।
১৯৮৭ সালের মার্চে গোবিন্দ ও সুনীতা বিয়ে করেন। বিয়ের খবর অনেক দিন ধরে গোপন রাখা হয়। প্রকাশ করা হয় কন্যা টিনা আহুজার জন্মের পর।
বলিউড শাদিজ অবলম্বনে