আন্তর্জাতিক নৃত্য দিবস: নাচতে ভালোবাসেন তাঁরা

· Prothom Alo

আজ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। আমাদের অনেক প্রিয় তারকা নৃত্যে পারদর্শী ও প্রশিক্ষিত। আবার অনেকে এই নাচের মেয়ে হিসেবেই জনপ্রিয়তা পেয়েছেন আর জায়গা করে নিয়েছেন শোবিজে আর ভক্তদের হৃদয়ে। তবে একটি জায়গায় তাঁদের খুব মিল। সেটি হলো, তাঁরা নাচতে ভালোবাসেন।

আশনা হাবিব ভাবনা 

নাচকেই নিজের প্রিয় শিল্পমাধ্যম বলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এখানে পরেছেন লাল বেনারসি, জমকালো গয়না আর সাদা ফুলনাচের কস্টিউমে ভাবনা। কমলা কারুকাজ করা টপ ও ঘাগরার সঙ্গে পার্লের হেড গিয়ারলাল শাড়ি, খোলা চুল আর গাঢ় কাজলে ভাবনার অভিব্যক্তি সত্যিই নজরকাড়াসাদা শাড়ি আর ঠাকুরবাড়ির আমেজের সাদা লেসের লাল ব্লাউজে ভাবনার নাচের ভঙ্গী

পারসা ইভানা

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা নাচ দিয়েই শুরু করেছিলেন। এখানে পরেছেন রূপালি কাজের আকাশ-নীল কত্থক নাচের পোশাকহালকা শেওলা সবুজ কাতান শাড়িতে নাচের মুদ্রায় পারসাজমকালো গয়না, টেনে বাঁধা চুল আর বেগুনি কাঞ্চিপুরমে পারসাকে দারুণ লাগছে

মুবাশ্বিরা কামাল ইরা

নাচ দিয়েই সবার হৃদয় জয় করেছেন মুবাশ্বিরা কামাল ইরা। এখানে লাল মনোক্রোম ক্রপড টপ আর ম্যাচিং লম্বা স্কার্টে দেখা যাচ্ছে তাঁকে লম্বা বেনি, লাল শাড়ি আর কন্ট্রাস্ট সবুজ ব্লাউজে নাচের ভঙ্গিমায় ইরামেরুন স্ট্র্যাপলেস টিউব টপ আর ম্যাচিং টিয়ার্ড ফ্লেয়ার স্কার্টে মোহনীয় ইরা

টুইংক ক্যারল

পাহাড়ি সাজে এই নাচের ভিডিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল টুইংক ক্যারলেরগর্জিয়াস নাচের কস্টিউম আর খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন ক্যারলকালো ব্রালেট, ম্যাচিং প্যান্ট আর সাদা শার্টে পারফর্ম করছেন তিনি

ছবি: ইন্সটাগ্রাম

Visit casino-promo.biz for more information.

Read full story at source