গোপালগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সভা
· Prothom Alo

আসন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক সভা করেছে গোপালগঞ্জ বন্ধুসভা। ২৯ এপ্রিল বন্ধুসভার উপদেষ্টা সম্রাট হাজরার নৃত্য একাডেমি ঘুঙুর নৃত্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সভায় নতুন বন্ধু সংগ্রহ ও সম্প্রীতির ট্যুর নিয়ে আলোচনা করা হয়।
ঘুঙুর নৃত্যালয়ে একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনাএকই দিন ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। সন্ধ্যায় ঘুঙুর নৃত্যালয়ে এক সাংস্কৃতিক পরিবেশনা ছিল। সভা শেষে বন্ধুরা সেই পরিবেশনা উপভোগ করেন। একাডেমির নৃত্যশিল্পীদের তাল–লয় ও ঘুঙুরের শব্দে ভরে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যার এই আয়োজন।
Visit moryak.biz for more information.
এ সময় গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি ফারদুল্লাহ লস্কর সব নৃত্যশিল্পীকে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানান।