নেত্রকোনায় বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ২

· Prothom Alo

নেত্রকোনার পূর্বধলায় বাসের ধাক্কায় সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ইলাসপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন।

Visit amunra.help for more information.

নিহত ব্যক্তিরা হলেন পূর্বধলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫০) ও সাধুপাড়া গ্রামের মো. আজিম উদ্দিন (৪৫)। আর আহত ব্যক্তিরা হলেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সারা তাবাসসুম ঊর্মি, দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরের আবদুল আজিজ খানের ছেলে মো. মনির হোসেন খান (২৪)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে পূর্বধলার উদ্দেশে সিএনজিটি সকাল আটটার দিকে ইলাসপুর চৌররাস্তা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছে। এ সময় দুর্গাপুরের বিরিশিরি বাস স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আয়নাল হক ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন অন্য চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত চিকিৎসক সারা তাবাসসুম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাস ও সিএনজিচালককে আটকের চেষ্টা চলছে।

Read full story at source