ধোনিকে নিয়ে পুরোনো প্রশ্ন নতুন রূপে
· Prothom Alo

মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে আমরা কতটুকু জানি?
Visit biznow.biz for more information.
ধোনি অনেক ভালো ক্রিকেটার। লম্বা চুলে দেখতে বেশি সুন্দর লাগে। ব্যাটিংয়ে নামলে বল খুব জোরে মারেন। আরও আছে! নিজের স্ত্রী সাক্ষীকে টেলিভিশনের দর্শকদের সামনে লজ্জায়ও ফেলে দেন!
সম্ভবত সাক্ষী আর কখনোই ‘বাম্প বল’ নিয়ে আউটের আবেদন করবেন না! গত টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সাক্ষী ‘বাম্প বল’কে ক্যাচ ভেবে আনন্দে ফেটে পড়েছিলেন।
এই সাক্ষীই গত মার্চে একটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিলেন। ক্যাপশন ছিল—‘৭৫ দিন পর রাঁচি ফিরব’। এমন পোস্টের পর ধোনি–ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। তাঁরা ধরে নেন, ধোনি এবারের আইপিএলে পুরো মৌসুম খেলবেন। তাই পরিবারও তাঁর পাশে থাকবে।
ধোনি ও তাঁর পরিবার এরপর রাঁচিতে ফেরেনি, ভক্তদের সেই হিসাব মিলেছে। তবে আইপিএলের এই মৌসুম অর্ধেকের বেশি পার হয়ে গেলেও ধোনিকে এখনো একবারের জন্যও মাঠে দেখা যায়নি। পায়ের পেশির চোট তাঁকে পুরোপুরি আড়ালে পাঠিয়ে দিয়েছে।
টুর্নামেন্ট শুরুর আগেই জানানো হয়েছিল, ধোনির প্রথম দুই সপ্তাহের জন্য চোটের কারণে ছিটকে গেছেন। ২৮ মার্চ শুরু আইপিএল এখন এপ্রিল পেরিয়ে মে মাসে এসে পৌঁছেছে। কিন্তু ধোনির মাঠে ফেরার কোনো খবর নেই। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি অবশ্য সর্বশেষ ‘আপডেট’ জানিয়েছেন।
টুর্নামেন্ট শুরুর আগেই জানানো হয়েছিল, ধোনির প্রথম দুই সপ্তাহের জন্য চোটের কারণে ছিটকে গেছেনশুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ধোনির সমস্যাটা এখন শুধুই দৌড়ানো নিয়ে। হাসি বলেন, ‘আমি জানি ও নিজের দৌড়ের গতি বাড়ানোর চেষ্টা করছে, আর এটাই এখন মূল বাধা। ব্যাটিং বা উইকেটকিপিং সে করতে পারবে। কিন্তু ইনিংসের শেষ দিকে এক-দুই রানের জন্য সে দৌড়ানোর ক্ষমতা ধরে রাখতে পারবে কি না, তা নিশ্চিত হতে হবে।’
অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার যোগ করেন, ‘পায়ের ওপর ভরসা ফিরে পেলেই ধোনি খেলার সবুজসংকেত দেবে। আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। পুরো চেন্নাই আর সব ভক্ত এখন একই অপেক্ষায়।’
৮ ম্যাচে মাত্র ২ উইকেট—আইপিএলে বুমরা কেন পাত্তা পাচ্ছেন নাহাসির কথায় স্পষ্ট ধোনি অল্পস্বল্প অনুশীলনও করছেন। তবে চেন্নাইয়ের ম্যাচে তাঁকে মাঠে কেন দেখা যাচ্ছে না? হাসিই দিয়েছেন জবাব, ‘ধোনি সব সময় দলের ভালো চায়। সে মাঠে এলে ক্যামেরা আর দর্শকের সব মনোযোগ তার দিকে চলে যাবে, যা দলের জন্য বাড়তি চাপের কারণ হতে পারে, এটা নিয়ে ধোনি উদ্বিগ্ন ছিল। সে চায় দল যেন স্রেফ নিজের কাজে মনোযোগী থাকে। এটা ভুল না ঠিক, সেই সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না, তবে ওর মাঠে না আসার পেছনে এই ভাবনাটাই কাজ করছ।’
সানরাইজার্সের স্পিন বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরনকদিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন বলেছিলেন, আইপিএল একটা ব্যবসা। আর এই ব্যবসা চাঙা রাখতে কিছু আত্মত্যাগ করতেই হয়, যেমন ব্যাটে-বলের সমান লড়াইয়ের ধারণা বিসর্জন দেওয়া।
বিষয়টি আরও বড় করে দেখলে, দলগুলো অনেকটা করপোরেট প্রতিষ্ঠানের মতো আর খেলোয়াড়েরা হলো তাদের ‘সম্পদ’। সেই হিসাবে চেন্নাইয়ের কাছে আছে এক মহামূল্যবান সম্পদ—ধোনি। ৪৪ বছর বয়সী এই সম্পদকে হাতছাড়া করতে বা নতুন কোনো ঝুঁকির মুখে ঠেলে দিতে মোটেও তাড়াহুড়ো করছে না চেন্নাই। আর এভাবেই একটা নাটক বছরের পর বছর ধরে চলছে।
আগে ভাত, আলু ভর্তা, গরুর মাংস খেতেন ক্রিকেটাররা, এখন বিসিবি দেবে ফিটনেস–সম্মত খাবারপ্রতিবছর আইপিএল এলে প্রশ্ন ওঠে—ধোনি কি পরের আসরে খেলতে পারবেন? কিন্তু এ বছর প্রশ্ন গেছে ঘুরে—তিনি কি আদতে এবারের আসরে নামতে পারবেন? মাঠের বাইরের লক্ষণগুলো অবশ্য মন্দ নয়! ধোনি মাঠে ফিরতেই পারেন!
কারণ, সম্প্রতি দীর্ঘ একটি নেট সেশন করেছেন ধোনি। নেটে বোলারদের এমন পিটুনি দিয়েছেন যে স্টেডিয়ামের কর্মীরা ধোনির মারা বলগুলো গ্যালারি থেকে কুড়িয়ে আনতেই হিমশিম খাচ্ছিলেন। মেজাজটাও ছিল ফুরফুরে।
সেদিন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট খুঁটিয়ে দেখেছেন ধোনি, কাইরন পোলার্ডের সঙ্গে আড্ডাও দিয়েছেন। এরপর ঘণ্টাখানেক সময় নিয়ে মেতেছিলেন এক অবিশ্বাস্য খেলায়—অন্তত চিপকের ছাদের এক টুকরো ভেঙে আনা যায় কি না!