মিরপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল ফটোগ্রাফি কর্মশালা

· Prothom Alo

মিরপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল ফটোগ্রাফি কর্মশালা।

বেসিক ফটোগ্রাফি কর্মশালা করেছে মিরপুর বন্ধুসভা। ৬ মে রাত ১০টায় অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন ডকুমেন্টারি ফটোগ্রাফার সালাউদ্দিন রেজা। তিনি কম্পোজিশন, লাইটিং, এক্সপোজারসহ ফটোগ্রাফির মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ক্যামেরা ফটোগ্রাফি ও মোবাইল ফটোগ্রাফির বিভিন্ন দিক তুলে ধরেন এবং ফটোগ্রাফার হিসেবে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

Visit casino-promo.biz for more information.

মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, ‘এ রকম আয়োজনের মাধ্যমে ফটোগ্রাফির খুঁটিনাটি অনেক বিষয়ে নতুন করে জানার সুযোগ হয়েছে।’

মিরপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল ফটোগ্রাফি কর্মশালা।

কর্মশালায় অংশগ্রহণকারী তানিয়া হক নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে ভীষণ আনন্দিত। ফটোগ্রাফি নিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে ছবি তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ বড় ভূমিকা রাখবে বলে আশা করি।’

মিরপুর বন্ধুসভার সভাপতি সাজু আহম্মেদ বলেন, ‘আমরা শুধু আমাদের কার্যক্রম কমিটির সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই না। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যাতে এ সুযোগ পায়, তা নিশ্চিত করা হবে।’

কর্মশালার সমন্বয়ক ও প্রশিক্ষণ সম্পাদক অয়ন ঘোষ বলেন, ‘ভবিষ্যতে আমরা এ ধরনের আরও বেশি কর্মশালার আয়োজন করব।’

সেশন শেষে প্রশিক্ষক সালাউদ্দিন রেজা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালা সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস।

প্রশিক্ষণ সম্পাদক, মিরপুর বন্ধুসভা

Read full story at source