মাকে নিয়ে আবেগঘন এক সন্ধ্যা
· Prothom Alo

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে সৈয়দপুর বন্ধুসভা। ১০ মে সন্ধ্যায় উপজেলার রহমত উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সভায় মায়ের প্রতি ভালোবাসা, ত্যাগ ও অবদান নিয়ে স্মৃতিচারণা করেন বন্ধুসভার সদস্যরা।
Visit esporist.com for more information.
এ সময় বন্ধুরা তাঁদের মাকে বলা হয়নি, এমন অনেক অনুভূতির কথা তুলে ধরেন। শৈশবের স্মৃতি, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের গল্প বলতে গিয়ে পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত অনেকের চোখে পানি নেমে আসে এবং কান্নাজড়িত কণ্ঠে সবাই নিজেদের মায়ের স্মৃতি ও ভালোবাসার কথা প্রকাশ করেন।
সহসভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব। প্রধান অতিথি ছিলেন একজন মমতাময়ী মা, মমতা রায়।
শুরুতেই মাকে নিয়ে গান পরিবেশন করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিতৌশী রায়। মায়ের পছন্দের গান পরিবেশন করেন যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিন আরিফ। মাকে নিয়ে কবিতা আবৃত্তি করেন সদস্য রেয়াংশ রায়।
মা দিবসে সৈয়দপুর বন্ধুসভার আয়োজনদিকনির্দেশনামূলক বক্তব্য ও মায়ের ত্যাগ-অবদান নিয়ে আলোচনা করেন প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এবং বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম এবং উপদেষ্টা হোসনে আরা লিপি।
এ ছাড়া নিজেদের মায়েদের নিয়ে গল্প ও স্মৃতিচারণা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা রায়, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, অর্থ সম্পাদক রেজা আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইশা মালিহা, সাংস্কৃতিক সম্পাদক দীপ্তি সিংহ রায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক শ্রাবণী রায়, কার্যনির্বাহী সদস্য সাধন চন্দ্র দাস, বন্ধু মাহামুদা মৌ, নুসরাত জাহান, স্রোতস্বিনী রায়, মুগ্ধসহ অন্যরা।
সাধারণ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা