রোনালদোর আরও একটি কান্নার রাত

· Prothom Alo

রেফারির শেষ বাঁশির পর জায়গাতেই ঠায় দাঁড়িয়ে গেলেন আল নাসরের কয়েকজন। ক্রিস্টিয়ানো রোনালদো দাঁড়ালেন না। পা বাড়ালেন মাঠ ছাড়ার জন্য। তবে সেই পা যেন কেউ ধরে রেখেছে। চলছে না। একটা পা টেনে টেনে যেন খুঁড়িয়েই মাঠ থেকে বের হলেন। আল নাসর দলের এক স্টাফ এগিয়ে গেলেন হাত মিলিয়ে পিঠ চাপড়ে দিতে। কিন্তু তিনি ভ্রুক্ষেপই করলেন না। সোজা গিয়ে বসে পড়লেন ডাগআউটের বেঞ্চে।

Visit sport-tr.bet for more information.

এরপর ক্যামেরায় যা ধরা পড়ল, তা হৃদয়বিদারক! ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদছেন। সেই কান্না লুকানোর চেষ্টায় আবার হাত দিয়ে চোখ মুছছেন। কেউ কেউ এসে সান্ত্বনা দিলেন, কিন্তু কান্না কি আর থামে!

রোনালদোর এই কান্নার মুহূর্ত দেখা গেল শনিবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালের পর। এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টটির ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর।

পুরো ম্যাচে বল দখলে, শটে, বড় সুযোগ সৃষ্টিসহ সব দিক থেকেই এগিয়ে ছিল সৌদি ক্লাবটি। কিন্তু ৩০তম মিনিটে ডেনিজ হুমেটের গোলই গাম্বা ওসাকাকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে।

হতাশায় মাথায় হাত রোনালদোর, যা ম্যাচের পর কান্নায়ও রূপ নিয়েছে

আল নাসর এই টুর্নামেন্টে ফাইনালের আগে একটি ম্যাচেও হারেনি। টানা ১০ ম্যাচ জিতে আসা দলটি ফাইনালে মোট ২০টি শট নিয়েছে, যেখানে ওসাকা মাত্র ৩টি। লক্ষ্যে শটও ওসাকার ১টির তুলনায় আল নাসরের ৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৫টি শট নিয়েছেন রোনালদোই, ওসাকার বক্সে সবচেয়ে বেশি সাতবার বল স্পর্শও তাঁরই। তবু দিন শেষে শিরোপা অধরা!

বিশ্বকাপের অবিশ্বাস্য এক রেকর্ডের নেপথ্যে এক জোড়া ধার করা জুতা

এই হার যে রোনালদোকে কতটা কষ্ট দিয়েছে, সেটা পরে আরও স্পষ্ট হয়েছে পোডিয়ামে না যাওয়ার ঘটনায়। ফাইনালের পর সব খেলোয়াড় পদক পান, সবার আগে নেন অধিনায়ক। কিন্তু রোনালদো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মঞ্চের কাছেই যাননি। আল নাসরের খেলোয়াড়েরা মঞ্চে ওঠেন কোচ জর্জ হেসুসের সঙ্গে।

অল নাসরে এবারের চ্যাম্পিয়নস লিগ টু ছিল রোনালদোর ১৪তম টুর্নামেন্ট বা লিগ। একটিতেও চ্যাম্পিয়ন হননি। একবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন। কিন্তু এর আয়োজক উয়াফা (ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন) ফিফা বা এএফসির সদস্য না হওয়ায় অনেকে সেটিকে অফিশিয়াল হিসেবে আমলে নেন না।

ইউরোপে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতা রোনালদোর তাই এশিয়ায় এসে শিরোপা এখনো শূন্যই।

তবে বিশ্বকাপে যাওয়ার আগে ট্রফি জেতার সুযোগ তার একেবারে শেষ হয়ে যায়নি। সৌদি প্রো লিগে আল নাসর এখন শীর্ষে, আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। আগামী বৃহস্পতিবার দামাক এফসির বিপক্ষে শেষ ম্যাচটা জিতলেই লিগ চ্যাম্পিয়ন হবে রোনালদোর দল, সেটাই এখন তাঁর শেষ সুযোগ।

এর আগপর্যন্ত রোনালদোর যন্ত্রণার প্রহর থাকছেই।

অবিশ্বাস্য ভুলে ঝুলে থাকল রোনালদোর লিগ জয়ের উৎসব

Read full story at source