হারাম শরিফের একটি পাপ কি লক্ষ পাপের সমান
· Prothom Alo

মক্কার পবিত্র হারাম শরিফ, যেখানকার প্রতিটি মুহূর্ত ইবাদতের সুবাসে ভরপুর। পবিত্র সেই স্থানকে ঘিরে আমাদের সমাজে রয়েছে একটি বহুল প্রচলিত ধারণা। সেটা হলো— ‘ওখানে নেক আমল করলে যেমন এক লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়, তদ্রূপ পাপও এক লক্ষ গুণ বৃদ্ধি পাবে।’
Visit turconews.click for more information.
প্রচলিত এ ধারণাটি কোরআন-হাদিস সমর্থিত নয়। ইসলামের মূলনীতি ও প্রামাণ্য দলিলের আলোকে বিষয়টি একটু গভীরভাবে বোঝা জরুরি।
নেক কাজের প্রতিদান বহুগুণ
নবীজি (সা.) বলেছেন, ‘আমার এই মসজিদের (মসজিদে নববির) একটি নামাজ অন্য যে কোনো মসজিদের এক হাজার নামাজের চেয়ে উত্তম, তবে মসজিদে হারাম ছাড়া। আর মসজিদে হারামের একটি নামাজ অন্য যে কোনো স্থানের এক লক্ষ নামাজের চেয়ে উত্তম।’ (সহিহ বুখারি, হাদিস: ১১৯০)
এক রাকাত নামাজের প্রতিদান লক্ষ রাকাতের সমান, এটি নিঃসন্দেহে আল্লাহ–তাআলার অসীম করুণা ও অনুগ্রহের অনন্য নিদর্শন। তিনি তাঁর বান্দাদের নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দেন।
কখনো দশ গুণ, কখনো তারও বেশি, এমনকি কিছু ক্ষেত্রে সীমাহীন পরিমাণেও। এই বৃদ্ধি সম্পূর্ণ তাঁর দয়া ও রহমতের বহিঃপ্রকাশ।
পবিত্র কাবা: পৃথিবীর কেন্দ্রবিন্দুতে আল্লাহর ঘরপাপের শাস্তি অপরাধের সমপরিমাণ
কিন্তু পাপের ক্ষেত্রে ইসলামের বিধান ভিন্ন। পবিত্র কোরআনে মহান আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ‘যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে, তাকে ঠিক ততটুকুরই প্রতিফল দেওয়া হবে।’ (সুরা মুমিন, আয়াত: ৪০)
অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘যে একটি সৎকাজ করবে, সে তার দশগুণ (প্রতিদান) পাবে। আর যে একটি মন্দকাজ করবে, সে তার সমপরিমাণ শাস্তিই পাবে। আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।’ (সুরা আনআম, আয়াত: ১৬০)
অর্থাৎ, সৎকাজের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পেলেও পাপ কখনো সংখ্যাগতভাবে বাড়িয়ে লেখা হয় না। এই নীতির আলোকে বলা যায়, হারাম শরিফে একটি পাপ করলে তা সরাসরি এক লক্ষ পাপ হিসেবে গণ্য হবে, এমন কোনো নির্ভরযোগ্য দলিল কোরআন বা সহিহ হাদিসে পাওয়া যায় না।
পবিত্র হারামে পাপ করা অধিক নিন্দনীয়
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা আমাদের উপলব্ধি করা প্রয়োজন। হারাম শরিফ ইসলামের সবচেয়ে সম্মানিত ও পবিত্র ভূমি। এখানে সংঘটিত প্রতিটি কাজের মূল্য ও গুরুত্ব অন্য যে কোনো স্থানের তুলনায় অনেক বেশি। এই পবিত্র পরিবেশে পাপ করা মানে এর পবিত্রতার অবমাননা করা।
ওয়াক্ফ সম্পর্কে ইসলাম কী বলেফলে এই পাপের গুরুতরতা ও ভয়াবহতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। অর্থাৎ, পাপের সংখ্যা বৃদ্ধি না পেলেও এর গম্ভীরতা ও দায়ভার বহুগুণে বেড়ে যায়। হারাম শরিফে পাপ করা তাই আল্লাহর নিকট অধিক নিন্দনীয়।
ভিত্তিহীন কথা বলা অনুচিত
ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ধর্ম। এখানে একদিকে যেমন আল্লাহর রহমতের সুসংবাদ রয়েছে, অন্যদিকে তাঁর শাস্তির সতর্কবার্তাও রয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রেই অতিরঞ্জিত বা ভিত্তিহীন ধারণা প্রচার করে মানুষকে হতাশ করা বা অযথা আতঙ্কিত করা ইসলামের শিক্ষা নয়।
‘একটি পাপ মানেই এক লক্ষ পাপ।’ এমন বক্তব্য মানুষকে নিরাশ করে তুলতে পারে, যা আল্লাহর রহমতের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আমাদের উচিত বিষয়টি সঠিকভাবে বোঝা এবং সেই অনুযায়ী নিজেদের আমল পরিচালনা করা। হারাম শরিফে অবস্থান করা বিরাট সৌভাগ্যের বিষয়। এখানের প্রতিটি মুহূর্ত ইবাদত, জিকির ও তওবার মাধ্যমে মূল্যবান করে তোলা একজন মুমিনের দায়িত্ব।
একই সঙ্গে, এই পবিত্র স্থানের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাও জরুরি।
ফয়জুল্লাহ রিয়াদ : মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ