বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ইডব্লিউবিআই ও ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ কর্মশালা আয়োজন
· Prothom Alo

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল (ইডব্লিউবিআই) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ কর্মশালা
সমসাময়িক বিশ্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাদান, গবেষণা দক্ষতা ও একাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ‘এসেনশিয়ালস অব ইউনিভার্সিটি একাডেমিকস ইন কনটেম্পোরারি ওয়ার্ল্ড: বিল্ডিং টিচিং ক্যাপাবিলিটি অ্যান্ড ডেভেলপিং রিসার্চ স্কিলস’ শীর্ষক দুই দিনব্যাপী (১৮ ও ১৯ মে ২০২৬) আন্তর্জাতিক কর্মশালা হয়েছে। জেনেভাভিত্তিক এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল (ইডব্লিউবিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (এইচআরডিআই) যৌথ আয়োজনে এই কর্মশালা হয় ড্যাফোডিল প্লাজায়।
Visit asg-reflektory.pl for more information.
ঢাকা ও চট্টগ্রামের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮২ জন শিক্ষক ও আগ্রহী একাডেমিশিয়ান কর্মশালায় অংশ নেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন।
জাপান উচ্চশিক্ষার গন্তব্য, যে যে ধাপ অনুসরণ করতে হবেউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইচআরডিআইয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) তাহসিনা ইয়াসমিন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ইডব্লিউবিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মাউজা আল জাবি।
দুই দিনব্যাপী কর্মশালায় আধুনিক শিক্ষণপদ্ধতি, কারিকুলাম উন্নয়ন, গবেষণা নকশা, একাডেমিক রাইটিং, প্রকাশনা কৌশল এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতাসহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং নিজেদের একাডেমিক ও গবেষণাকাজে প্রয়োগযোগ্য বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।
কর্মশালায় উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম) প্রাপ্ত এমেরিটাস অধ্যাপক শাহজাহান খান; ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক দাতো মোহাম্মাদ ফাউজান নূরদিন; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবির এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শামসুদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শুধু পাঠদান নয়, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন জরুরি। কর্মশালায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলা এবং শিক্ষার্থীকেন্দ্রিক, ফলাফলভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষণপদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার এমেরিটাস অধ্যাপক শাহজাহান খান ওএএম। বিশেষ অতিথি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল।