মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, ভাগনে আটক
· Prothom Alo

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া (২০) নামের এক তরুণকে আটক করা হয়েছে।
নিহত সাথী আক্তার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। আটক রিপন নিহত সাথীর ভাগনে এবং একই এলাকার আতাউর রহমানের ছেলে।
Visit bettingx.bond for more information.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জেরে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে ভাগনে রিপনের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ সাথীর বাড়ির একটি ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ সময় ওই ঘরের ভেতর থেকেই রিপনকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, গতকাল রাতে নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।