এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে মাইলফলক আম্পায়ার সাথিরার
· Prothom Alo

ওয়ানডে বিশ্বকাপে তিনিই ছিলেন প্রথম, এবার প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপেও। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন সাথিরা জাকির।
Visit sportbet.reviews for more information.
আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে মেয়েদের ২০২৬ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ। আজ সাথিরাসহ ১৪ জনকে রেখে টুর্নামেন্টের আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়া-থাইল্যান্ড টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং অভিষেক হয় সাথিরার। এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ২২ ম্যাচে অন-ফিল্ড এবং ১২ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে দেখা গেছে তাঁকে। ওয়ানডে পরিচালনা করেছেন মোট ১৬টি, যার মধ্যে আছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের ৪টি ম্যাচ।
১২টি দল নিয়ে এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসছে। শুরুর দিকে এই টুর্নামেন্টে পুরুষ আম্পায়ার ও ম্যাচ রেফারিরা থাকলেও, অষ্টম আসর থেকে ম্যাচ পরিচালনার পুরো দায়িত্বে রয়েছেন কেবল নারীরাই।
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: কোন দল কত পাবেআইসিসি জানিয়েছে, ক্রিকেটে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর অংশ হিসেবে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে সম্পূর্ণ নারী ম্যাচ অফিশিয়াল প্যানেল ব্যবহার করা হচ্ছে। এবারের আসরে জেসির সঙ্গে আম্পায়ার হিসেবে আরও অভিষেক হচ্ছে ক্যান্ডেস লা বোর্ডে, গায়ত্রী বেনুগোপালন এবং কেরিন ক্লাস্টের।
এই প্যানেল নিয়ে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা জানান, এই অফিশিয়ালদের অগ্রগতি এবং ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে দেখানো মাঠের পারফরম্যান্স বিবেচনা করেই তাঁদের এই ঐতিহাসিক টুর্নামেন্টের জন্য নির্বাচিত করা হয়েছে।
এবারের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। ছয় দলের গ্রুপের অন্য দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের গ্রুপে বাংলাদেশ