‘রকস্টার’–এর সব শো হাউসফুল যাচ্ছে : আজমান রুশো
· Prothom Alo
প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। গতকাল সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে এসেছিলেন সিনেমার নির্মাতা আজমান রুশো ও দুই অভিনেত্রী সাবিলা নূর ও তানজিয়া মিথিলা। এ সময় সিনেমাটির নানা প্রসঙ্গে কথা বলেন নির্মাতা।
Visit bettingx.club for more information.
এ সময় সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্যকারীদের নিয়ে আজমান রুশো বলেন, ‘সিনেমাটি মাত্র মুক্তি পেয়েছে, একটু সময় দিন। এটি কারও ভালো লাগবে কারও খারাপ লাগবে; যেটা কমপ্লিটলি ফাইন। দর্শককেই সিদ্ধান্ত নিতে দিন। আমরা কারও ওপর চাপিয়ে দিই না দেখেই। কিন্তু দেখে বলুক। আপনারা হয়তো অনেক নেতিবাচক মন্তব্য দেখছেন, কিন্তু এটা কি দেখছেন প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। তাহলে কারা দেখছেন?’
‘রকস্টার’ দর্শকদের ভাবাবে উল্লেখ তিনি আরও বলেন, ‘এটা এখন দেখেছি ভুলে যাব; বিষয়টা তা না। সিনেমাটি, এর গানগুলো আপনাকে ভাবাবে। এই সিনেমা আমরা এভাবেই বানাতে চেয়েছি যেন দর্শকদের সঙ্গে দেখে যায়। আমাদের গানগুলোরও একটা দর্শনগত ব্যাপার ব্যাপার যাচ্ছে, যা একবার শুনলে হয়তো বোঝা যাবে না। এটা তো অ্যাকশন সিনেমা না যে দেখলাম ভুলে যাবে। এটা দর্শকদের ভাবাবে। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন, এর থেকে তৃতীয় দিন আরও ভালো করছে। “রকস্টার”–এর প্রতিটি শো হাউসফুল যাচ্ছে।’
‘রকস্টার’–এর পোস্টারে শাকিব খান ও সাবিলা নূর। প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যেএর আগে আরেক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘এটা অনেক ব্যতিক্রমী সিনেমা হতে যাচ্ছে। কারণ, এখানে যেভাবে শাকিব ভাই নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন, আগে তিনি যা করেছেন, সেটার চেয়ে একেবারেই আলাদা। সিনেমার জনরাটাও অন্য রকম—এটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। এখানে আমার আর শাকিব ভাইয়ের রসায়ন এক্সপ্লোর করার অনেক জায়গা ছিল। আমি খুবই সৌভাগ্যবান কারণ, শাকিব ভাইয়ের সঙ্গে দ্বিতীয় প্রকল্পেই আমি এ ধরনের একটা ছবিতে সুযোগ পেয়েছি। যেখানে অভিনয় করার সুযোগ ছিল। সেখানে মীরা চরিত্রের সঙ্গে আগুন চরিত্রের একটা কেমিস্ট্রি। দর্শকেরা এটা কীভাবে নেন, সেটা জানার জন্য মুখিয়ে আছি। কারণ, এটা একেবারে অন্য রকম একটা সিনেমা।’
‘রকস্টার’–এর পোস্টারে শাকিব খান ও তানজিয়া মিথিলা। অভিনেত্রীর ফেসবুক থেকেআরেক অভিনেত্রী তানজিয়া মিথিলা বলেন, ‘যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তাদের উদ্দেশে বলব “রকস্টার” ভিন্নধর্মী একটা সিনেমা; বাংলাদেশের মিউজিক্যাল সিনেমা। একেবারেই একটা নতুন ঘরানা, যা আগে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে হয়নি। সে জায়গা থেকে বলব, দর্শকেরা আসবেন, নতুন সিনেমা দেখবেন। যখন নতুন ধরনের ছবি আসে, বিভিন্ন ধরনের সিনেমা আসে; তখন একটা ইন্ডাস্ট্রি বড় হয়। ইন্ডাস্ট্রি বড় হতে গেলে এ ধরনের ছবি বেশি বেশি আসা উচিত।’
চাপটা অনেক বেড়ে গেল, শাকিবের ‘রকস্টার’ নিয়ে মিথিলাসিনেমায় শাকিব খানকে দেখা গেছে এক সংগীতশিল্পীর চরিত্রে। আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হয়েছে। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে আরও আছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।
সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোয় কণ্ঠও দিয়েছেন তিনি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নীরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। এর সব গান মুক্তি পাচ্ছে এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।