আবারও জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন গোয়ালন্দ বন্ধুসভার দুই বন্ধু

· Prothom Alo

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ রাজবাড়ী জেলা পর্যায়ে আবারও সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ বন্ধুসভার দুই বন্ধু। প্রাথমিক শিক্ষা পদক কমিটি কর্তৃক যাচাই–বাছাই শেষে শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক আফরোজা পারভীন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে ফলাফল ঘোষণা করা হয়।

গত ২০ মে ফলাফলপত্রে স্বাক্ষর করলেও পরদিন ২১ মে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হয়। এতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পুরুষ (সরকারি প্রাথমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দের উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, মহিলা (সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়, পিটিআই) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দের দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার।

Visit palladian.co.za for more information.

মুহাম্মদ বাবর আলী এর আগে ২০২৪ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পুরুষ নির্বাচিত হন। তিনি গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া নাসরিন আক্তার এর আগে জেলা পর্যায়ে ২০২২ সালে এবং ২০২৪ সালেও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, মহিলা নির্বাচিত হন। তিনি গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য।

গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক শফিক মণ্ডল বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গেই প্রথম আলো। প্রথম আলো বন্ধুসভার দুজন সদস্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বন্ধুসভার পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

Read full story at source