ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা করলেন মা

· Prothom Alo

রাজবাড়ী সদর উপজেলায় সাত বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর এক স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুটির মা।

Visit freshyourfeel.org for more information.

ওই মামলায় অভিযুক্ত ব্যক্তির বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলায়। তবে তিনি সদর উপজেলায় শ্বশুরবাড়িতে থাকতেন।

শিশুটির মায়ের অভিযোগ, ঈদের আগের দিন বুধবার বিকেলে তাঁর মেয়েকে ঘরে রেখে তিনি বাড়ির আঙিনায় গরুর ঘাস কাটছিলেন। শিশুটিকে ঘরে একা পেয়ে তাঁর মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। মেয়ের চিৎকার শুনে মা গেলে ওই ব্যক্তি পালিয়ে যান।

শিশুটির মায়ের ভাষ্য, স্বামীসহ পরিবারের সবার অনুরোধে বিষয়টি তিনি গোপন করার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন দিন তাঁর মেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। বাধ্য হয়ে তিনি গতকাল সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ আজ বুধবার সকালে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read full story at source