‘১৫ পাণ্ডব হোক’, কোনো সমস্যা নেই নাজমুলের

· Prothom Alo

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে একসময় সমার্থকই হয়ে উঠেছিল শব্দটি—পঞ্চপাণ্ডব। দেশের ক্রিকেটে পাঁচ বড় তারকা মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে একসঙ্গে ডাকা হতো এই নামে। দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন তাঁরা, অনেক ম্যাচও জিতিয়েছেন, এনে দিয়েছেন সাফল্য।

তবে এই পঞ্চপাণ্ডব তত্ত্বের কারণে দলের মধ্যে বিভেদ তৈরি হয়েছে কি না, এমন আলোচনা আছে বেশ আগে থেকেই। সৌম্য সরকারই যেমন কিছুদিন আগে বলেছেন, বাংলাদেশ ক্রিকেটে যেন আর কখনো পঞ্চপাণ্ডব ফিরে না আসে। তাঁর ওই কথায় সমর্থন দিয়েছেন পঞ্চপাণ্ডবদেরই একজন সাকিব আল হাসানও।

Visit newsbetting.cv for more information.

প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে শুরুতে পঞ্চপাণ্ডব প্রসঙ্গটি এড়িয়েই যেতে চেয়েছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন, ‘থাক না, যার যার ব্যক্তিগত ব্যাপার এগুলো।’

কিন্তু পরে এ নিয়ে মুখ খোলেন। নাজমুল দলের সিনিয়র ক্রিকেটার, তাঁর সঙ্গে বাকি দুই সংস্করণে আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ কথাটা ফিরলে সেটা কারা হবেন? এমন প্রশ্নের উত্তরে নাজমুল সরাসরি বলেন, ‘পঞ্চপাণ্ডব এখন হবে না। এখন বাংলাদেশ দল হয়ে খেলবে। এটাই মোটিভ।’

সমর্থক কিংবা সাংবাদিকেরা যদি কাউকে কোনো নামে ডাকতে চান, তাতে অবশ্য আপত্তি নেই নাজমুলের। পাকিস্তানের বিপক্ষে কয়েক দিন আগেই প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। নাজমুল এখন আসলে আরও বেশি ম্যাচ জেতানোর দিকে তাকিয়ে।

নাজমুল হোসেনআমি ব্যক্তিগতভাবে চাই সুপারস্টার হোক, পঞ্চপাণ্ডব হোক, ১৫ পাণ্ডব হোক, কোনো সমস্যা নেই।

নাজমুলের ভাষায়, ‘এখন আপনি পঞ্চপাণ্ডব বা যা–ই লিখছেন, এটা তো আপনার কাজ। আমাদের কাজ হলো খেলা। আমি ড্রেসিংরুমে বসে আছি, ওখানে আমাদের পাঁচজন সেরা খেলোয়াড় বসে আছে, থাকুক। অবশ্যই তারা অনেক ভালো পারফরম্যান্স করেছে এবং ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে। তাহলে এবার আমিও জিতাই। আমি এভাবে চিন্তা করি।’

বাংলাদেশে কেন আর ‘পঞ্চপাণ্ডব’ চান না সৌম্য

দলের সবার কাছেও প্রায় একই প্রত্যাশা টেস্ট অধিনায়কের, ‘আমি ব্যক্তিগতভাবে চাই সুপারস্টার হোক, পঞ্চপাণ্ডব হোক, ১৫ পাণ্ডব হোক, কোনো সমস্যা নেই। কিন্তু দল জিততেছে, দলের সবার অবদান আছে কি না, সে দলের জন্য ভালো চিন্তা করে কি না, এটা গুরুত্বপূর্ণ। যদি এই পঞ্চপাণ্ডব হতে গিয়ে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে চিন্তা চলে আসে যে আমি ভালো খেললে ভাই আমারে নিয়ে তো লেখালেখি হবে, আমি সুপারস্টার, এই পাণ্ডব চাই না আমি।’

নাজমুল হোসেন ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র

বাংলাদেশ ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’দের সবার সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে নাজমুলের। এখনো তাঁর নেতৃত্বে টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। বাকিদের প্রায় সবাই এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। কখনো পঞ্চপাণ্ডব তত্ত্বের কারণে দলের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার ভাবনা ছিল কি না, তা নিয়ে নাজমুল বলেন, ‘আমি জানি না ওই পাণ্ডব (ব্যক্তিগত পারফরম্যান্সের চিন্তা করা পাণ্ডব) ছিল কি না, আমার এতটা অভিজ্ঞতা নেই। কারণ, আমি ওভাবে বড় হই নাই।’

আরও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের সামনে বিসিবি

Read full story at source