সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ৮ জুন, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ঘটনার ১৯ দিনের মাথায় দুজনের মৃত্যুদণ্ড, রায়ে আদালত যা বললেন
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাকে আদালত থেকে কারাগারে পাঠানো হচ্ছে। আজ রোববার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালেরাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করলেন আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত।
Visit rouesnews.click for more information.
রোদবৃষ্টিতে আড়াই দিন ধরে শূন্যরেখায় খোলা আকাশের নিচে ওঁরা ১০ জন
পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ জন প্রায় ৫৯ ঘণ্টা ধরে শূন্যরেখার ফসলি জমির আইলে অবস্থান করছেন। রোববার বেলা আড়াইটার দিকে তোলাজ্যৈষ্ঠের প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরম। শূন্যরেখার ফসলি জমির সরু আইলে কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে। আইলে জমেছে বৃষ্টির পানি। রাইফেল হাতে এক পাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); অপর পাশে দাঁড়িয়ে আছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টার শিকার নারী-শিশুসহ ১০ জন এভাবেই ৫৯ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান করছেন।
ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’
নয়াদিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি–সংবলিত প্ল্যাকার্ড হাতে সিজেপির এক সমর্থক। ৬ জুন ২০২৬, নয়াদিল্লিগত মাসে ভারতের একজন শীর্ষ বিচারক দেশের বেকার তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন। তিনি স্বপ্নেও ভাবেননি এর ফল কী হতে পারে। বিচারকের ওই তুলনা ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের মধ্যে এক বিশাল ক্ষোভ-বিক্ষোভের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনামলে অনলাইনে এটিই এখন সবচেয়ে বড় প্রতিবাদের ঘটনা।
বিসিবিতে ২৫ পরিচালক হলেন কারা, তাঁদের পরিচয় কী
তামিমসহ ক্লাব থেকে আরও ১২ জন, জেলা ও বিভাগ থেকে ১০ জন, বিভিন্ন সংস্থা থেকে একজন বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেনঅ্যাডহক কমিটি থেকে এবার নির্বাচিত বোর্ডের বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক বছরখানেক আগেও পেশাদার ক্রিকেট খেলেছেন। ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর তিনি একক প্রার্থী হিসেবে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুবলী এত দিন কোথায় ছিলেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছে কোথায়
শবনম বুবলীচিত্রনায়িকা শবনম বুবলী মা হয়েছেন। গত শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে তিনি জানান, গত ১১ মে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান বুবলীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে আসে আরেকটি প্রশ্ন, কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এত দিন কোথায় ছিলেন? প্রথম সন্তান শেহজাদ খানের মতো এবারের সন্তানের জন্মও কি যুক্তরাষ্ট্রে, নাকি বাংলাদেশে?