দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-রাশিয়ার আগ্রহ
· Prothom Alo

বাংলাদেশ–রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ।
Visit moryak.biz for more information.
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার মস্কোয় অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্বকে এগিয়ে নিতে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সফরকালে তিনি রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে।