‘মেসিকে নিয়ে কী বলব, ভাষায় প্রকাশ করা কঠিন’

· Prothom Alo

আর্জেন্টিনা হয়তো শুধু জয়টাই চেয়েছিল। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শুধু জেতেইনি, লিওনেল মেসির হ্যাটট্রিকও করেছেন। খেলা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা কোচের মুখে ঝরল মেসির প্রতি মুগ্ধতা, ‘মেসিকে নিয়ে কী বলব, ভাষায় প্রকাশ করা কঠিন।’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। তবে লিওনেল স্কালোনি মনে করেন, স্কোরলাইন দেখে ম্যাচটিকে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ছিল না, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। তারা ভালো খেলে, ভালো একটি দল। তারা দারুণ লড়াই করেছে। চূড়ান্ত ফলাফল দেখে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা আসলে ততটা সহজ ছিল না।’

Visit arroznegro.club for more information.

বিশ্বকাপে প্রথম ম্যাচের বাড়তি চাপের কথাও উঠে এসেছে আর্জেন্টিনা কোচের মুখে। বিশেষ করে চার বছর আগে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের স্মৃতি তাঁর দলের মনে ছিল বলেও জানিয়েছেন তিনি, ‘প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। কোনো না কোনোভাবে এটা আপনাকে প্রভাবিত করে। কাতারে আমাদের প্রথম ম্যাচের ধাক্কাটা মনে ছিল। তবে এই জয় আমাদের স্বস্তি দিয়েছে এবং সামনে কী আসছে, তা নিয়ে আরও শান্ত ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।’

তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মেসির পারফরম্যান্স। জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে গোলসংখ্যাও নিয়ে গেছেন রেকর্ড ১৬-তে।

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি যেন শব্দ খুঁজে পাচ্ছিলেন না, ‘মেসিকে নিয়ে কী বলব, তা ভাষায় প্রকাশ করা কঠিন। গত ২০ বছর ধরে সে আমাদের এমন সব দৃশ্য দেখিয়ে আসছে, যা আমরা প্রায় স্বাভাবিক বলে ধরে নিয়েছি। কিন্তু এগুলো স্বাভাবিক নয়। তাকে খেলতে দেখলে সবাই অনুপ্রাণিত হয়।’

মেসি এখন বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা

এই জয়কে অবশ্য কেবল শুরু হিসেবেই দেখছেন স্কালোনি। তাঁর লক্ষ্য ধাপে ধাপে এগিয়ে যাওয়া, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। দলের সবাই খুশি। আজ অনেক খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া গেছে। আশা করছি, পরের ম্যাচেও জিততে পারব। তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আরও অনেককে সুযোগ দেওয়ার মতো অবস্থানে থাকতে পারব।’

আর্জেন্টিনার পরের ম্যাচ ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে।

তিন ‘কবিতা’য় শুরু মেসির শেষের ‘কবিতা’ছবিতে ছবিতে আলজেরিয়ার বিপক্ষে অদম্য মেসি

Read full story at source