আইডা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের দুই তরুণ স্থপতির অর্জন

· Prothom Alo

থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত ‘১৮তম আইডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস’-এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দেশের তরুণ স্থপতি রবিউল ইসলাম ও শুভ্র কুমার ঘোষ। নিপ্পন পেইন্টের গ্লোবাল সিএসআর কর্মসূচির অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য ছিল ‘কনভার্জ: ক্রাফটিং কালচারাল লিগ্যাসিস’।

বিশ্বের ১৭টি দেশ থেকে ৯ হাজারের বেশি প্রকল্প জমা পড়ে। সমসাময়িক আধুনিক স্থাপত্যে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার এই কঠিন চ্যালেঞ্জে বিশ্বমঞ্চে অনন্য ছাপ ফেলেছে বাংলাদেশ।

Visit rocore.sbs for more information.

জমা পড়া হাজারো প্রজেক্টের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শুভ্র কুমার ঘোষ ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে সম্মানজনক ‘অনারারি মেনশন’ অর্জন করেছেন। অন্যদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রবিউল ইসলাম আর্কিটেকচার ক্যাটাগরিতে ‘গ্লোবাল ফাইনালিস্ট’ হিসেবে শীর্ষ তালিকায় স্থান করে নেন।

‘থ্রেডস অব হোপ’-এ নকশিপল্লির মাধ্যমে গ্রামীণ নারী কারিগরদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন শুভ্র কুমার ঘোষ। আর [হেরি] ট্রেড প্রকল্পে স্থানীয় বাণিজ্যের মাধ্যমে ঐতিহাসিক নগর কসবাকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছেন রবিউল ইসলাম।

বাংলাদেশি এই দুই শিক্ষার্থীর প্রজেক্টে বৈশ্বিক থিমের মূল চেতনা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে মনে করা হয়।

Read full story at source