বর্ষায় জমজমাট সালুটিকরের নৌকার হাট
· Prothom Alo
সিলেটে হাওর ও নদীবেষ্টিত সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। এই হাটে বর্ষার শুরুতে শুরু হয় নৌকা কেনাবেচা। হাওর-নদী, খাল-বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ে নৌকার। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই নৌকার হাট বসে। সিলেটের বিভিন্ন এলাকার মানুষ এই হাট থেকে নৌকা কিনে নিয়ে যান। প্রতিটি নৌকা আকার ও মানভেদে বিক্রি হয় ৪ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। পুরো বর্ষা মৌসুম জমজমাট থাকবে এই হাট।
Visit betsport.cv for more information.
বাজারের পাশে খাল। সেখানে বসেছে নৌকার হাট। পানি বাড়লে আরও বড় হবে হাট।নতুন নৌকা বিক্রি করতে হাটে আসছেন একজননতুন নৌকার ভিড়ে থাকে পুরোনো নৌকাও হাটে নৌকার সঙ্গে আরও একটি নৌকা রাখছেন বেঁধে নৌকা নিয়ে গাছের ছায়ায় বসে আছেন একজনহাটে চলছে নৌকার দরদাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে নৌকার সংখ্যাও বাড়তে থাকে হাওরে এসব নৌকা মাছ ধরা ও নিজেদের যাতায়াতের জন্য বেশি ব্যবহৃত হয়নৌকার কাছে বসে আছেন বিক্রেতা খালের পাশে করচগাছ। সেখানে নৌকা রেখে বসে আছেন বিক্রেতারাপ্রখর রোদে ছাতা মাথায় ক্রেতার অপেক্ষায় নৌকা বিক্রেতা নতুন নৌকার সঙ্গে বিক্রি হয় নতুন বইঠা