স্পেনকে আর্জেন্টিনার ‘সেই পরিণতি’ মনে করিয়ে দিলেন সৌদি কোচ
· Prothom Alo

কাতার বিশ্বকাপের দুটি তারিখ আর্জেন্টিনার সমর্থকদের মনে অনেক দিন দাগ কেটে থাকবে। প্রথমটি ২২ নভেম্বর, যখন দারুণ ছন্দে থাকা আলবিসেলেস্তেরা তাদের উদ্বোধনী ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে স্তব্ধ হয়ে গিয়েছিল। আর দ্বিতীয়টি ১৮ ডিসেম্বর, যেদিন ঠিক একই মঞ্চে বিশ্বজয়ের মহোৎসব করেছিল তারা।
Visit h-doctor.club for more information.
আজ রাত ১০টায় আটলান্টায় সেই সৌদি আরবের মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্পেনকে আর্জেন্টিনার ২২ নভেম্বরের পরিণতির কথাই মনে করিয়ে দিলেন সৌদি কোচ গিওরগিওস দোনিস।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ স্পেনের প্রতি অতিরিক্ত সম্মান না দেখানোর বার্তা দিয়ে গ্রিক কোচ দোনিস বলেন, ‘ফুটবলে অলৌকিক ঘটনা দেখা ভালো এবং আমরা এটি অনেকবার দেখেছি। বিশ্বকাপে দেখেছি, অন্যান্য টুর্নামেন্টেও দেখেছি—ফেবারিট দল আন্ডারডগদের কাছে হেরে গেছে। আমাদের জাতীয় দলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মতো দারুণ স্মৃতি থাকা খুবই ভালো। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। এমন টুর্নামেন্টে এই ধরনের দলের বিপক্ষে খেলার আনন্দ উপভোগ করা গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে সম্মান করতে হবে, তবে প্রয়োজনের চেয়ে বেশি নয়।’
আর্জেন্টিনাকে হারানোর সেই দিন! ২০২২ কাতার বিশ্বকাপচলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে না পেরে গোলশূন্য ড্র করে বেশ চাপেই আছে স্পেন। অন্যদিকে উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে সৌদি আরব।
রবার্তো মানচিনি ও হার্ভে রেনারের অধ্যায় শেষে গত এপ্রিলে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দলটির দায়িত্ব নেন দোনিস। রেনারের অধীনেই কাতারে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক এক জয় এসেছিল।
সৌদি কোচ আশা করছেন, সেই সোনালি স্মৃতি আজ আটলান্টায় স্পেনের বিপক্ষেও দলকে লড়ার টনিক জোগাবে।
প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের গোলহীন ড্র প্রমাণ করেছে দলটিতে তরুণ তুর্কি লামিনে ইয়ামালের ওপর নির্ভরশীলতা কতটা স্পষ্ট। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা ১৮ বছর বয়সী এই উইঙ্গার প্রথম ম্যাচে শুধু দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন। আজকের ম্যাচে তিনি শুরুর একাদশে ফিরতে পারেন, যদিও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিটনেস এখনো তাঁর নেই।
ভোর চারটায় উঠে কারখানায় যেতেন, এখন জার্মানিকে বিশ্বকাপের নকআউটে তুললেনবার্সেলোনার এই বিস্ময় বালককে বর্তমান সময়ের সেরা প্রতিভার স্বীকৃতি দিয়ে দোনিস জানিয়েছেন, ইয়ামাল ছাড়া স্পেনের ধার অনেকটাই কমে যায়।
তিনি বলেন, ‘ইয়ামাল বেঞ্চে থাকলে স্পেন আগের মতো থাকে না। আমার মতে, এই মুহূর্তে ইয়ামালই বিশ্বের সবচেয়ে বড় প্রতিভা। বার্সেলোনায় সে মেসির জায়গা নেওয়া শুরু করেছে দারুণভাবে। এমন মানসম্পন্ন এবং পরিণত খেলা খেলতে পারে, এমন খেলোয়াড় আমি দেখিনি।’
এখন দেখার বিষয়, ইয়ামাল-ঝড় সামলে সৌদি আরব আরেকটি রূপকথা লিখতে পারে কি না।
আজ কি তবে ইয়ামালের দিন