সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ, দেখুন নির্দেশনা ও নম্বর বণ্টন
· Prothom Alo

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) কেন্দ্র ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই ঢাকার দুটি কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ১৩৫।
Visit truewildgame.com for more information.
বাছাই পরীক্ষার বিস্তারিত
পদের নাম ও গ্রেড: ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড)
পরীক্ষার তারিখ ও সময়: ২ জুলাই ২০২৬, বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
কেন্দ্র: ১. শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা
২. মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা
নম্বর বণ্টন
মোট নম্বর ১০০। বাংলা–২৫, ইংরেজি–২৫, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান–২৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)–২৫।
প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা হবে।
নির্দেশাবলি
১. পরীক্ষার্থীদের বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। বেলা ২টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৩. পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ব্যাগ বা ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মানিব্যাগ, মুঠোফোন, ঘড়িসদৃশ মুঠোফোন, গয়না, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এবং এর সদৃশ কোনো কিছু, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। কান খোলা রাখতে হবে।
শিক্ষকদের গ্রুপিং ও মামলায় প্রাথমিক শিক্ষায় বিশৃঙ্খলা, ৩৪০০০ প্রধান শিক্ষকের পদ শূন্য৫. প্রবেশপত্রে উল্লিখিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য। বাছাই পরীক্ষার জন্য প্রযোজ্য নয়।
৬. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ২৩ জুনের মধ্যে অফিস চলাকালে শ্রুতলেখকের জন্য কমিশন সচিবালয়ের ঢাকায় প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট–১০ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনায় নিয়ে কর্ম কমিশন থেকে শ্রুতলেখক প্রদান করা হবে।
বিস্তারিত দেখুন https://url-shortener.me/N9T1 এ ঠিকানায়।
পড়াশোনা শেষে কাজের সুযোগে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড