সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২২ জুন, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল
ইলিয়াস আলীআওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন সেনাসদস্য ইমরুল কায়েস। বিস্তারিত পড়ুন...
Visit freshyourfeel.org for more information.
এশিয়ার ফুটবলের বিজ্ঞাপন হয়ে উঠছে জাপান
দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছে জাপানবিশ্বকাপ শুরুর আগে চমকে দেওয়া দলের তালিকায় অনেকেই রেখেছিলেন জাপানকে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করার পর আজ সকালে তিউনিসিয়ার বিপক্ষে জাপানের ৪-০ গোলের জয় জানিয়ে দিল, ধারণাটা মোটেই অমূলক নয়। এই বিশ্বকাপে তারা যেতে পারে অনেক অনেক দূর। বিস্তারিত পড়ুন...
গ্রামে মুঠোফোনের নেটওয়ার্ক পেতে গাছে চড়া, রাস্তায় যাওয়ার অবসান কি এবার ঘটবে
প্রতীকী ছবিএকই সমস্যায় ভোগেন রাঙামাটির বাঘাইছড়ি এলাকার শিক্ষক মোহাম্মদ আবু তাহের। সম্প্রতি মুঠোফোনে নেটওয়ার্ক সমস্যার কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে হাজিরা খাতার ছবি পাঠাতে তাঁর গাছে ওঠার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। বিস্তারিত পড়ুন...
সম্রাট শাহজাহানের শাসনকাল নিয়ে এক মুসলিম সাধকের হিন্দু ভক্ত কী লিখেছিলেন
একটি টেরেসে বা উঁচু খোলা বারান্দায় দাঁড়িয়ে নিজের প্রতিকৃতিযুক্ত লকেট হাতে সম্রাট শাহজাহান। মোগল চিত্রশিল্পী চিতারমান ১৬৩০–১৬৫০ সালের মধ্যে এটি এঁকেছেন। এটি মোগল যুগের চিত্র ও প্রতিকৃতির একটি ঐতিহাসিক সংগ্রহ মিন্টো অ্যালবামের অংশ। চিত্রকর্মটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সংরক্ষিত আছেমোগল সাম্রাজ্য নিয়ে বর্তমানে জনপরিসরে যেসব আলোচনা হয়, সেখানে প্রায় সময় তৎকালীন নানা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংঘাতের বিষয়টি মুখ্য হয়ে ওঠে; কিন্তু ভারতের সতেরো শতকের সংরক্ষিত নথিপত্র অধিকাংশ ক্ষেত্রে আরও জটিল এক বাস্তবতার কথা বলছে। বিস্তারিত পড়ুন...
অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
অস্ত্র উঁচিয়ে গুলি করছেন এক যুবকচট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালের দিকে। বিস্তারিত পড়ুন...